বুধবার (২ সেপ্টেম্বর) এএফপির বরাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এসব কথা বলেন গালিবাফ।
বার্তায় তিনি মিনাব স্কুল, লামের্দ স্পোর্টস হল এবং কোহেসতাকের বিয়ের অনুষ্ঠানে শিশুদের প্রাণহানির বিষয়টি তুলে ধরেন। তাঁর অভিযোগ, নিরপরাধ শিশুদের হত্যা এবং গণহত্যার মতো কর্মকাণ্ড সরাসরি শয়তানের আচরণের সঙ্গে তুলনীয়।
গালিবাফ বলেন, কোনো ক্ষমতাধর ব্যক্তি যদি শয়তানের মতো আচরণ করে, শয়তানের মতো লক্ষ্যবস্তু নির্বাচন করে এবং শয়তানের মতো মানুষ হত্যা করে, তাহলে তাকে শয়তান বলাই যথার্থ। আর যারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ছোট শয়তানদের রক্ষা করে, তাদের তিনি ‘মহাশয়তান’ হিসেবে অভিহিত করেন।
