Amyal TV
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
১১ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
১১ কার্তিক ১৪৩৩

কৃত্রিম বুদ্ধিমত্তার নাম বদলের প্রস্তাব ট্রাম্পের, গঠন করছেন ‘এআই ফোর্স’

প্রচলিত ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ বা কৃত্রিম বুদ্ধিমত্তার নাম পরিবর্তনের পক্ষে মত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রযুক্তিটির নতুন নামকরণের প্রস্তাব দেওয়ার পাশাপাশি ‘এআই ফোর্স’ নামে একটি নতুন বিশেষ সামরিক কাঠামো গড়ে তোলার ঘোষণা দিয়েছেন তিনি। একই সঙ্গে এই খাতের তদারকি ও সমন্বয়ের জন্য শিগগিরই একজন ‘এআই জার’ নিয়োগের কথাও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

Amyal TV
২ মিনিট পড়ুন

শনিবার (১৯ সেপ্টেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া ধারাবাহিক পোস্টে এসব কথা জানান ট্রাম্প।

ট্রাম্প তাঁর পোস্টে উল্লেখ করেন, অনেকেই মনে করেন প্রযুক্তিটির জন্য ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ নামটি পুরোপুরি যথাযথ নয়। এরপর অনুসারীদের মতামত জানতে ট্রুথ সোশ্যালে একটি অনলাইন ভোটের আয়োজন করেন তিনি। সেখানে নতুন নাম হিসেবে তিনটি বিকল্প প্রস্তাব করা হয়—‘সুপিরিয়র ইন্টেলিজেন্স’, ‘এক্সট্রিম ইন্টেলিজেন্স’ ও ‘সুপ্রিম ইন্টেলিজেন্স’।

এর কয়েক ঘণ্টা পর দেওয়া আরেকটি পোস্টে ট্রাম্প অভিযোগ করেন, কৃত্রিম বুদ্ধিমত্তা খাতকে ধ্বংস বা দুর্বল করার চেষ্টা চালানো হচ্ছে। এ বিষয়টিকে তিনি ডেমোক্র্যাটদের অতীতের বিভিন্ন রাজনৈতিক ‘হোক্স’ বা ভিত্তিহীন প্রচারণার সঙ্গে তুলনা করেন।

তবে প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ জানিয়েছে, ট্রাম্প তাঁর এই দাবির পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করেননি। তবে বাস্তবে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের জন্য প্রয়োজনীয় ডাটা সেন্টার নির্মাণ নিয়ে ডেমোক্র্যাট ও রিপাবলিকান—উভয় দলের রাজনীতিকদের মধ্যেই সমালোচনা রয়েছে। অতিরিক্ত জ্বালানি ব্যবহারের কারণে নিউইয়র্ক অঙ্গরাজ্যও সম্প্রতি বড় ডাটা সেন্টার নির্মাণের নতুন অনুমোদন সাময়িকভাবে স্থগিত করেছে।

ট্রাম্প এর আগে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে কিছু নিরাপত্তাবিধি থাকার পক্ষে কথা বললেও বর্তমানে প্রযুক্তিটি নিয়ে অতিরিক্ত উদ্বেগের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলছেন। শনিবারের ঘোষণায় তিনি মার্কিন এআই শিল্পের সুরক্ষা এবং এর বিকাশ আরও ত্বরান্বিত করার প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে জানান, তাঁর প্রথম মেয়াদে গঠিত ‘স্পেস ফোর্স’-এর আদলেই নতুন ‘এআই ফোর্স’ গড়ে তোলা হবে।

এর পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তাসংক্রান্ত বিভিন্ন বিষয় সমন্বয় ও তদারকির জন্য একজন ‘এআই জার’ নিয়োগের কথাও জানান তিনি। তবে প্রস্তাবিত ‘এআই ফোর্স’ ও ‘এআই জার’-এর সুনির্দিষ্ট আইনি ক্ষমতা, দায়িত্ব কিংবা সাংগঠনিক কাঠামো কী হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।

এর আগে ট্রাম্প প্রশাসনে ডেভিড স্যাকস কৃত্রিম বুদ্ধিমত্তা ও ক্রিপ্টোবিষয়ক নীতিমালার দায়িত্বে ছিলেন। চলতি বছরের শুরুতে তিনি ওই পদ থেকে সরে প্রেসিডেন্টের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা পরিষদের সহসভাপতির দায়িত্ব গ্রহণ করেন। ফলে নতুন এআই কাঠামো কার নেতৃত্বে এবং কীভাবে পরিচালিত হবে, তা নিয়ে প্রযুক্তি অঙ্গনে আগ্রহ তৈরি হয়েছে।

চট্টগ্রাম বিভাগে তিন দিনের সফরে যাচ্ছেন পেশাজীবী দলের মুখপাত্র- নাফিজ মাহবুব

সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় ও পেশাজীবীদের সম্পৃক্ততা...

জুলাই গণঅভ্যুত্থানের পরতে পরতে হাসনাত-সারজিসের গাদ্দারি খুঁজে পাওয়া যাবে: রাশেদ খাঁন

জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন পর্যায়ে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের ‘গাদ্দারি’...