Amyal TV
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
১২ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
১২ কার্তিক ১৪৩৩

সৌদি আরবে আরামকোর তেল স্থাপনায় হামলায় বাংলাদেশী যুবক নিহত

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আল খুরাইস এলাকায় রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি স্থাপনায় ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের হামলায় মো. সজীব হোসেন (২৬) নামে এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন।

Amyal TV
১ মিনিট পড়ুন

সোমবার (৫ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। নিহত সজীব হোসেনের বাড়ি কুমিল্লা জেলায়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রোববার আরামকোর ওই জ্বালানি স্থাপনায় হুতিদের আকস্মিক হামলায় সজীব নিহত হন। এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে মন্ত্রণালয়। একই সঙ্গে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বেসামরিক স্থাপনায় এ ধরনের সশস্ত্র হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ইতোমধ্যে নিহত সজীবের পরিবার ও তার নিয়োগকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেছে। দূতাবাসের পক্ষ থেকে পরিবারকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার পাশাপাশি আইনি ও আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করে সজীবের মরদেহ দ্রুত দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

এ জন্য সংশ্লিষ্ট সৌদি কর্তৃপক্ষের সঙ্গে বাংলাদেশ দূতাবাস নিবিড়ভাবে সমন্বয় করছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

চট্টগ্রাম বিভাগে তিন দিনের সফরে যাচ্ছেন পেশাজীবী দলের মুখপাত্র- নাফিজ মাহবুব

সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় ও পেশাজীবীদের সম্পৃক্ততা...

জুলাই গণঅভ্যুত্থানের পরতে পরতে হাসনাত-সারজিসের গাদ্দারি খুঁজে পাওয়া যাবে: রাশেদ খাঁন

জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন পর্যায়ে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের ‘গাদ্দারি’...