Amyal TV
সোমবার, ২৭ জুলাই ২০২৬
১২ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২৭ জুলাই ২০২৬
১২ শ্রাবণ ১৪৩৩

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে দিয়ে মোজতবা খামেনিকে হত্যাচেষ্টার অভিযোগ

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সাক্ষাৎ চাওয়ার পেছনে গভীর ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন ইরানের একজন সংসদ সদস্য (এমপি)। ইরানি এমপি কামরান গাজানফারি দাবি করেছেন, এই সাক্ষাৎ চাওয়ার বিষয়টি মূলত সর্বোচ্চ নেতাকে হত্যার একটি আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ।

Amyal TV
১ মিনিট পড়ুন

​সামাজিক যোগাযোগমাধ্যম ‘ইতা’-তে দেওয়া এক পোস্টে গাজানফারি উল্লেখ করেন, শাহবাজ শরিফের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির সঙ্গে সাক্ষাৎ করার আগ্রহ প্রকাশ কোনো সাধারণ কূটনৈতিক পদক্ষেপ নয়। এটি মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরিকল্পনারই একটি অংশ।​

তার ভাষ্য অনুযায়ী, এই সাক্ষাৎ আয়োজনের আড়ালে খামেনিকে লক্ষ্য করে ভবিষ্যতে হামলার পথ সুগম করার চেষ্টা করা হচ্ছে। ইসলামি প্রজাতন্ত্রের পরিভাষায় যাকে “শহীদ করা” বলা হয়, সেই ধরনের পরিস্থিতি তৈরি করার উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।

তবে এই গুরুতর অভিযোগের বিষয়ে পাকিস্তান, যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।