Amyal TV
সোমবার, ২৭ জুলাই ২০২৬
১২ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২৭ জুলাই ২০২৬
১২ শ্রাবণ ১৪৩৩

খামেনির জানাজায় ইরানিদের কান্না দেখে বিস্মিত ট্রাম্প, দিলেন নতুন হুমকি

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলি খামেনির জানাজায় মানুষের শোক ও কান্না দেখে বিস্ময় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, তার ধারণা ছিল ইরানের মানুষ খামেনিকে ঘৃণা করত। তাই জানাজায় দেখা কান্নাকে ‘ভুয়া’ বলেও মন্তব্য করেন তিনি।

admin
১ মিনিট পড়ুন

শনিবার (৪ জুলাই) খামেনির ছয় দিনব্যাপী রাষ্ট্রীয় জানাজার প্রথম দিনে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিকে আবেগাপ্লুত হয়ে কাঁদতে দেখা যায়। এ দৃশ্যের প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, তিনি এমন শোকের চিত্র দেখবেন বলে আশা করেননি।

এদিকে জানাজা চলাকালেই ইরানকে নতুন করে হুমকি দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, চাইলে একটি মাত্র হামলায় ইরানের অবশিষ্ট শীর্ষ নেতৃত্বকে হত্যা করা সম্ভব। তবে তা করা হবে না, কারণ এতে আলোচনার জন্য আর কোনো নেতৃত্ব অবশিষ্ট থাকবে না।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “তারা সবাই সেখানে থাকবে। একটি হামলাতেই আমরা তাদের সবাইকে শেষ করে দিতে পারি। কিন্তু আমরা তা করব না, কারণ তাহলে আলোচনার জন্য আমাদের আর কেউ থাকবে না। তারা একটি চুক্তি করার জন্য অনুরোধ করছে।”