Amyal TV
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩

বাংলাদেশিসহ ২৪ ক্রু নিয়ে ওডিশা উপকূলের কাছে জাহাজডুবি, দুজন উদ্ধার!

ভারতের ওডিশা উপকূলের কাছে বঙ্গোপসাগরে পানামার পতাকাবাহী ‘এমভি ওশান উইনার’ নামের একটি পণ্যবাহী জাহাজ ডুবে গেছে। জাহাজটিতে বাংলাদেশিসহ মোট ২৪ জন ক্রু ছিলেন।

Amyal TV
২ মিনিট পড়ুন

ভারতীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ক্রুদের মধ্যে ২০ জন চীনের, ৩ জন মিয়ানমারের এবং একজন বাংলাদেশের নাগরিক। শনিবার জাহাজটি ডুবে যাওয়ার পর শুরু হয়েছে ব্যাপক উদ্ধার অভিযান।

জানা গেছে, ‘এমভি ওশান উইনার’ ওডিশার প্যারাদ্বীপ বন্দর থেকে লৌহ আকরিক নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছিল। গত বৃহস্পতিবার বন্দর ছাড়ার পর প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরে জাহাজটি ডুবে যায়।

তবে ঠিক কী কারণে জাহাজটি ডুবে গেছে, তা এখনো জানা যায়নি।

ভারতের সামুদ্রিক উদ্ধার সমন্বয় কেন্দ্র জানায়, শনিবার বেলা ১১টা ৪৮ মিনিটে জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া যায়। এরপর উদ্ধার তৎপরতা শুরু করা হয়।

কাছাকাছি থাকা ‘এমটি আইসোপোস’ নামের একটি বাণিজ্যিক জাহাজকে ঘটনাস্থলে পাঠানো হয়। পরে রাত ৮টার দিকে তারা দুজন ক্রুকে উদ্ধার করতে সক্ষম হয়।

বাকি ক্রুদের উদ্ধারে ভারতীয় কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথভাবে অভিযান চালাচ্ছে। উদ্ধার অভিযানে কোস্টগার্ডের ‘বরদ’ ও ‘অনমোল’ নামের দুটি জাহাজ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি শ্রী বিজয়পুরম থেকে ‘বিজিত’ নামের আরও একটি জাহাজ ঘটনাস্থলের দিকে পাঠানো হয়েছে।

এদিকে জাহাজে থাকা নাবিক ও ক্রুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্যারাদ্বীপ বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তা ক্যাপ্টেন অলেখ চরণ। তিনি নিখোঁজ ক্রুদের নিরাপদে উদ্ধারের আশা প্রকাশ করেছেন।

বঙ্গোপসাগরে জাহাজডুবির ঘটনায় এখন পর্যন্ত দুজনকে উদ্ধার করা গেলেও বাকি ক্রুদের ভাগ্যে কী ঘটেছে, তা জানতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

চট্টগ্রাম বিভাগে তিন দিনের সফরে যাচ্ছেন পেশাজীবী দলের মুখপাত্র- নাফিজ মাহবুব

সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় ও পেশাজীবীদের সম্পৃক্ততা...

জুলাই গণঅভ্যুত্থানের পরতে পরতে হাসনাত-সারজিসের গাদ্দারি খুঁজে পাওয়া যাবে: রাশেদ খাঁন

জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন পর্যায়ে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের ‘গাদ্দারি’...