Amyal TV
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
১১ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
১১ কার্তিক ১৪৩৩

বিদেশে উচ্চশিক্ষার ভিসা সহজ করতে, বিশেষ কমিটি গঠন করা হয়েছে: শিক্ষামন্ত্রী

বিদেশে উচ্চশিক্ষা নিতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া সহজ করতে মন্ত্রিপরিষদে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে শিক্ষার্থীদের ভিসা পাওয়ার ক্ষেত্রে আগের তুলনায় জটিলতা কমেছে বলেও দাবি করেছেন তিনি।

Amyal TV
১ মিনিট পড়ুন

রোববার (৩০ আগস্ট) পররাষ্ট্রমন্ত্রী ও চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, বাংলাদেশের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন এবং চীন থেকে দক্ষ শিক্ষক আনার লক্ষ্যে ভিসা প্রক্রিয়া আরও সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে মন্ত্রিপরিষদে বিশেষ কমিটি কাজ করছে।

সম্প্রতি চীন সফরের কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী জানান, বাংলাদেশি শিক্ষার্থীদের কারিগরি দক্ষতা বাড়াতে চীনের সঙ্গে নতুন কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষকদের ভাষাগত দক্ষতা উন্নয়নের জন্য দুই দেশের মধ্যে শিক্ষক বিনিময় কর্মসূচিও চালু করা হবে।

শিক্ষামন্ত্রী বলেন, আগামী এক থেকে দেড় মাসের মধ্যে চীনের সঙ্গে শিক্ষা খাতে এক্সচেঞ্জ প্রোগ্রামের কার্যক্রম দৃশ্যমান হবে। এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষকদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষা সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

চট্টগ্রাম বিভাগে তিন দিনের সফরে যাচ্ছেন পেশাজীবী দলের মুখপাত্র- নাফিজ মাহবুব

সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় ও পেশাজীবীদের সম্পৃক্ততা...

জুলাই গণঅভ্যুত্থানের পরতে পরতে হাসনাত-সারজিসের গাদ্দারি খুঁজে পাওয়া যাবে: রাশেদ খাঁন

জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন পর্যায়ে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের ‘গাদ্দারি’...