মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উদ্বোধনের পর স্বরাষ্ট্রমন্ত্রী এসএসএসডিডব্লিউ-এর কমপ্লেক্স ও ডিসপ্লে সেন্টার পরিদর্শন করেন। এ সময় প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট কর্নেল মোহাম্মদ সালাহ উদ্দীন প্রতিষ্ঠানটির কার্যক্রম, আধুনিক সুযোগ-সুবিধা এবং সীমান্ত নিরাপত্তায় বিভিন্ন ধরনের ড্রোনের ব্যবহার সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।
পাশাপাশি ড্রোন পরিচালনা ও এর কার্যকর ব্যবহার নিয়ে বিজিবির সদস্যদের প্রশিক্ষণ পরিকল্পনাও তুলে ধরা হয়।
পরে প্রশিক্ষণ মাঠে বিজিবির দক্ষ ড্রোন পাইলটদের অংশগ্রহণে ‘ড্রোন ম্যানুভার’ মহড়া অনুষ্ঠিত হয়। এতে সীমান্ত নিরাপত্তায় ড্রোন প্রযুক্তির বিভিন্ন ব্যবহারিক দিক তুলে ধরা হয়।
মহড়ায় ড্রোনের সহায়তায় বিজিবির সিক্সম্যান পেট্রোল টিমের অভিযান পরিচালনার কৌশল প্রদর্শন করা হয়। একই সঙ্গে চোরাচালানবিরোধী অভিযানে ড্রোন ব্যবহার করে সন্দেহভাজনদের শনাক্ত ও আটকের পদ্ধতিও দেখানো হয়।
এ ছাড়া সীমান্ত দিয়ে পুশ-ইন প্রতিরোধে ড্রোনের ব্যবহার এবং অনুপ্রবেশকারী বা অপরিচিত ড্রোন শনাক্ত ও নিয়ন্ত্রণে এন্টি-ড্রোন সিস্টেমের কার্যকর প্রয়োগ তুলে ধরা হয়।
মহড়ার শেষ পর্যায়ে বিজিবিতে যুক্ত বিভিন্ন ধরনের ড্রোন, এর মধ্যে ম্যাভিক ড্রোনসহ একাধিক ড্রোনের সমন্বয়ে ‘ড্রোন ফ্লাই-পাস্ট’ প্রদর্শন করা হয়।
নতুন এই প্রশিক্ষণ প্রতিষ্ঠানকে সীমান্ত নজরদারি ও নিরাপত্তাব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার আরও বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
