মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৬টা ৩৫ মিনিটের দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মরাগাছতলা রোহিঙ্গা মার্কেটের সামনে কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কের পাশে এ অভিযান চালানো হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল। এ সময় সড়কের পাশে পড়ে থাকা একটি সাদা প্লাস্টিকের বস্তা দেখে পুলিশের সন্দেহ হয়।
পরে বস্তাটি তল্লাশি করে ২০টি কার্ডে রাখা দুই লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের ভাষ্য, অভিযান চলাকালে তাদের উপস্থিতি বুঝতে পেরে মাদক কারবারে জড়িত ব্যক্তিরা বস্তাটি ফেলে পালিয়ে যায়।
উখিয়া থানার ওসি আতিকুর রহমান জানান, উদ্ধার করা ইয়াবার চালানের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
