Amyal TV
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
১১ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
১১ কার্তিক ১৪৩৩

স্পিকার ও ডেপুটি স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় হাইকমিশনার

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কাসার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

Amyal TV
১ মিনিট পড়ুন

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি দুই দেশের সংসদীয় ব্যবস্থার অভিজ্ঞতা বিনিময় এবং সংসদীয় কার্যক্রম আরও কার্যকর ও শক্তিশালী করার বিষয়ে মতবিনিময় করেন তারা।

ঢাকা-দিল্লি সম্পর্ক উন্নয়নে সংসদীয় মৈত্রী গ্রুপের ভূমিকা নিয়েও আলোচনা হয়। এ ছাড়া ই-পার্লামেন্ট চালু, সংসদীয় কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহার এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে সংসদের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়টি বৈঠকে গুরুত্ব পায়।

এ সময় সংসদ সদস্যদের প্রশিক্ষণ ও মূল্যায়নে পারস্পরিক অংশগ্রহণ এবং দুই দেশের সংসদীয় প্রতিনিধিদলের সফর বিনিময়ের মাধ্যমে সম্পর্ক আরও জোরদারের বিষয়েও আলোচনা করা হয়।

বৈঠকে বাংলাদেশ ও ভারতের সংসদের মধ্যে নিয়মিত যোগাযোগ এবং অভিজ্ঞতা বিনিময় আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

চট্টগ্রাম বিভাগে তিন দিনের সফরে যাচ্ছেন পেশাজীবী দলের মুখপাত্র- নাফিজ মাহবুব

সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় ও পেশাজীবীদের সম্পৃক্ততা...

জুলাই গণঅভ্যুত্থানের পরতে পরতে হাসনাত-সারজিসের গাদ্দারি খুঁজে পাওয়া যাবে: রাশেদ খাঁন

জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন পর্যায়ে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের ‘গাদ্দারি’...