বুধবার (২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত মারা যাওয়া চারজনের মধ্যে তিনজন ঢাকা বিভাগের এবং একজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।
এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৮৮৪ জন, আর হাম শনাক্ত হওয়ার পর মারা গেছেন ৯৯ জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ৩৪ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। একই সময়ে পরীক্ষায় ৬৩ জনের হামে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ২ সেপ্টেম্বর সকাল পর্যন্ত দেশে মোট ১ লাখ ৬০ হাজার ১৮৪ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ১৯ হাজার ৪৪৭ জনের সংক্রমণ নিশ্চিত হয়েছে।
এ সময়ের মধ্যে ১ লাখ ৪০ হাজার ৪৭২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং চিকিৎসা শেষে ১ লাখ ৩৫ হাজার ৪১৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
হাম প্রতিরোধে শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করার পাশাপাশি উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
