Amyal TV
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
১১ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
১১ কার্তিক ১৪৩৩

মনে হয় আমি সবার টার্গেট, সুবিচার চাই: ট্রাইব্যুনালকে জিয়াউল আহসান

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতে হাতকড়া, মাথায় হেলমেট ও শরীরে ভেস্ট পরানো থেকে অব্যাহতি চেয়েছেন মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। তিনি বলেছেন, ‘মনে হয় আমি সবার টার্গেট। আমি ট্রাইব্যুনালের কাছে সুবিচার চাই।’

Amyal TV
২ মিনিট পড়ুন

বুধবার (২ সেপ্টেম্বর) ট্রাইব্যুনাল-১-এ সাক্ষ্যগ্রহণ শেষে কাঠগড়ায় দাঁড়িয়ে এসব কথা বলেন সাবেক এই সেনা কর্মকর্তা। আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত শতাধিক গুম ও খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ চলছে।

এদিন মামলায় দশম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন আব্বাস মল্লিক। জবানবন্দিতে তিনি তার ভাই আলকাছ মল্লিককে হত্যার জন্য জিয়াউল আহসানকে দায়ী করেন এবং তার সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

সাক্ষ্যগ্রহণ শেষে জিয়াউল আহসানের আইনজীবী সৈয়দ মিজানুর রহমান ও সাহিদুর রহমান আব্বাস মল্লিককে জেরা করেন। জেরা শেষ হলে পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৮ সেপ্টেম্বর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

এরপর কাঠগড়ায় দাঁড়িয়ে কথা বলার অনুমতি চান জিয়াউল আহসান। অনুমতি পেয়ে তিনি বলেন, সেনাবাহিনীতে কর্মরত থাকার সময় প্রশিক্ষণের কারণে তার কোমর ও ঘাড়ে ব্যথা হয়। কিন্তু কারাগার থেকে ট্রাইব্যুনালে আনার সময় তার হাতে হাতকড়া, মাথায় হেলমেট এবং বুকে ভেস্ট বা জ্যাকেট পরানো হয়। এ ব্যবস্থা থেকে তিনি অব্যাহতি চান।

এ বিষয়ে প্রসিকিউশনের মতামত জানতে চান ট্রাইব্যুনাল। প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, বিষয়টি জেল কর্তৃপক্ষের এখতিয়ার। তবে নিরাপত্তাজনিত কারণেই তাকে এভাবে আদালতে আনা হচ্ছে বলে তিনি মনে করেন।

ট্রাইব্যুনাল জিয়াউল আহসানকে জানায়, প্রসিকিউশনের বক্তব্য অনুযায়ী নিরাপত্তার স্বার্থেই এসব ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জবাবে জিয়াউল আহসান বলেন, প্রিজনভ্যান থেকে ট্রাইব্যুনালের হাজতখানার দূরত্ব খুবই কম এবং তাকে নামানোর সময় প্রায় ২০ জন পুলিশ সদস্য উপস্থিত থাকেন। তিনি দাবি করেন, ট্রাইব্যুনালে নিরাপত্তাব্যবস্থা পর্যাপ্ত রয়েছে।

এ সময় ট্রাইব্যুনাল মন্তব্য করে, দূরত্ব কম হলেও নিরাপত্তাঝুঁকি পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। পরে হাতকড়া ও ভেস্ট পরানো থেকে অব্যাহতি চেয়ে জিয়াউল আহসানকে লিখিত আবেদন করার পরামর্শ দেন বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী।

জিয়াউল আহসানের আইনজীবী নাজনীন নাহার জানান, এ বিষয়ে তারা ট্রাইব্যুনালে আবেদন করবেন।

চট্টগ্রাম বিভাগে তিন দিনের সফরে যাচ্ছেন পেশাজীবী দলের মুখপাত্র- নাফিজ মাহবুব

সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় ও পেশাজীবীদের সম্পৃক্ততা...

জুলাই গণঅভ্যুত্থানের পরতে পরতে হাসনাত-সারজিসের গাদ্দারি খুঁজে পাওয়া যাবে: রাশেদ খাঁন

জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন পর্যায়ে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের ‘গাদ্দারি’...