Amyal TV
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩

মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে আসাদুজ্জামান ওয়াসিম (২৫) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Amyal TV
১ মিনিট পড়ুন

বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার তাঁর গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি আসাদুজ্জামান ওয়াসিম তাঁর ফেসবুক অ্যাকাউন্টে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করে কয়েকটি পোস্ট দিয়েছেন বলে অভিযোগ ওঠে। এসব পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

বুধবার সন্ধ্যায় কয়েক শ মানুষ তাঁর বাড়িতে গিয়ে বিক্ষোভ করেন। খবর পেয়ে আখাউড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে ওয়াসিমকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টেও ওয়াসিমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সেখানে বলা হয়, তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ওই তরুণের বিরুদ্ধে কোনো মামলা হয়নি। তবে তাঁকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রাম বিভাগে তিন দিনের সফরে যাচ্ছেন পেশাজীবী দলের মুখপাত্র- নাফিজ মাহবুব

সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় ও পেশাজীবীদের সম্পৃক্ততা...

জুলাই গণঅভ্যুত্থানের পরতে পরতে হাসনাত-সারজিসের গাদ্দারি খুঁজে পাওয়া যাবে: রাশেদ খাঁন

জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন পর্যায়ে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের ‘গাদ্দারি’...