Amyal TV
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
১১ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
১১ কার্তিক ১৪৩৩

দারুসসালাম থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হলেন ইইউবির হাসান

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের দারুসসালাম থানা শাখার বর্ধিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইন বিভাগের শিক্ষার্থী মো. হাসান।

Amyal TV
১ মিনিট পড়ুন

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি মো. রবিন ও সাধারণ সম্পাদক আকরামের অনুমোদিত বর্ধিত কমিটিতে তাকে এ সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়।

নতুন দায়িত্ব পাওয়ার পর মো. হাসান বলেন, দারুসসালাম থানা শাখার সব নেতাকর্মীকে সঙ্গে নিয়ে একটি ঐক্যবদ্ধ, সুশৃঙ্খল ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়ে তুলতে কাজ করবেন তিনি। পাশাপাশি শিক্ষার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করাকে অন্যতম লক্ষ্য হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, তার ওপর আস্থা রেখে গুরুত্বপূর্ণ এ দায়িত্ব দেওয়ায় ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি তিনি আন্তরিকভাবে কৃতজ্ঞ। সংগঠনের আদর্শ ও শৃঙ্খলা বজায় রেখে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের সর্বোচ্চ চেষ্টা করবেন বলেও জানান তিনি।

মো. হাসান ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইন বিভাগের শিক্ষার্থী। নতুন দায়িত্বের মাধ্যমে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও ন্যায্য অধিকার নিয়ে কাজ করার পাশাপাশি দারুসসালাম থানা শাখার সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

চট্টগ্রাম বিভাগে তিন দিনের সফরে যাচ্ছেন পেশাজীবী দলের মুখপাত্র- নাফিজ মাহবুব

সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় ও পেশাজীবীদের সম্পৃক্ততা...

জুলাই গণঅভ্যুত্থানের পরতে পরতে হাসনাত-সারজিসের গাদ্দারি খুঁজে পাওয়া যাবে: রাশেদ খাঁন

জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন পর্যায়ে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের ‘গাদ্দারি’...