Amyal TV
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
১১ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
১১ কার্তিক ১৪৩৩

কিশোরগঞ্জে নির্মাণাধীন ভবনে বিদ্যুতায়িত হয়ে ২ শ্রমিক নিহত

কিশোরগঞ্জ শহরের পুরাতন থানা এলাকায় নির্মাণাধীন আব্দুস সামাদ প্লাজার ছাদে রড ওঠানোর সময় উচ্চ ভোল্টেজের বিদ্যুতের তারের সংস্পর্শে এসে দুই নির্মাণশ্রমিক বিদ্যুতায়িত হয়ে নিহত হয়েছেন।

Amyal TV
২ মিনিট পড়ুন

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ইসলামিয়া সুপার মার্কেটের সামনে নির্মাণাধীন পাঁচতলা ভবনটিতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জিনারাই গ্রামের গোলাপ মিয়ার ছেলে আফাজুল (৩৪) এবং হোসেনপুর উপজেলার বাসিন্দা সাব্বির (২৫)।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, পুরাতন থানা এলাকার আব্দুস সামাদ প্লাজার পাঁচতলায় নির্মাণকাজ চলছিল। এ সময় দুই শ্রমিক নিচ থেকে মাথায় করে রড নিয়ে ভবনের ওপরের দিকে উঠছিলেন। রড ওপরে তোলার সময় সেটি ভবনের পাশে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে আসে।

এতে মুহূর্তের মধ্যেই দুই শ্রমিক বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার পর আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে ঘটনাস্থল থেকে দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঞা বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পরে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নির্মাণকাজের সময় বিদ্যুতের উচ্চ ভোল্টেজের তারের কাছাকাছি রড ওঠানোর সময় অসাবধানতার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

চট্টগ্রাম বিভাগে তিন দিনের সফরে যাচ্ছেন পেশাজীবী দলের মুখপাত্র- নাফিজ মাহবুব

সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় ও পেশাজীবীদের সম্পৃক্ততা...

জুলাই গণঅভ্যুত্থানের পরতে পরতে হাসনাত-সারজিসের গাদ্দারি খুঁজে পাওয়া যাবে: রাশেদ খাঁন

জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন পর্যায়ে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের ‘গাদ্দারি’...