Amyal TV
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩

মসজিদে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের দলীয় সভা

রংপুরের মিঠাপুকুরে একটি মসজিদের ভেতরে চেয়ার-টেবিল বসিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দলীয় সভা করার ঘটনা ঘটেছে। ওই সভা থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের একজন চেয়ারম্যান প্রার্থীর নামও ঘোষণা করা হয়। সম্প্রতি ঘটনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।​

Amyal TV
১ মিনিট পড়ুন

জানা গেছে, গত মঙ্গলবার (২৩ জুন) মাগরিবের নামাজের পর উপজেলার ইমাদপুর ইউনিয়নের চকপাড়া জামে মসজিদে এই সভা অনুষ্ঠিত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, নামাজের পরপরই মসজিদের ভেতরে চেয়ার-টেবিল বসিয়ে দলীয় কার্যক্রমে অংশ নেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। সভায় উপজেলা জামায়াতের আমির আসাদুজ্জামান শিমুল আগামী ইমাদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ‘মনোহর বাদশা’ নামের একজনকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করেন।​

মসজিদের ভেতর রাজনৈতিক সভা ও প্রার্থীর নাম ঘোষণার বিষয়ে হুলাশুগঞ্জ জামিয়া কুরআনিয়া দারুল উলুম মাদরাসার পরিচালক মুফতি মাসুদুর রহমান কাসেমী বলেন, “আমাদের দেশের রাজনৈতিক প্রোগ্রামগুলোতে সাধারণত অন্য দলের সমালোচনা বা গিবত করা হয়ে থাকে। মসজিদের পবিত্রতা রক্ষা করা আবশ্যক, সেখানে গিবত বা রাজনৈতিক কাদা-ছোড়াছুড়ির কোনো সুযোগ নেই।

“​বিষয়টি নিয়ে সমালোচনা শিকার করে মিঠাপুকুর উপজেলা জামায়াতের আমির আসাদুজ্জামান শিমুল বলেন, “সামাজিক দৃষ্টিকোণ থেকে মানুষ বিষয়টিকে ভালোভাবে নেয়নি, যা আমিও দেখেছি। ইসলামের দৃষ্টিতে মসজিদকে আমরা সংসদ মনে করলেও, সাধারণ মানুষের সেন্টিমেন্ট ভিন্ন। ভবিষ্যতে আমরা এই বিষয়ে সতর্ক থাকবো।”

দুর্নীতিমুক্ত আদালত গঠনে প্রধান বিচারপতিকে বার সভাপতির এক মাসের আল্টিমেটাম

আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগকে দুর্নীতিমুক্ত করতে প্রধান বিচারপতি জুবায়ের...

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায়

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান...