Amyal TV
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
১১ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
১১ কার্তিক ১৪৩৩

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শেষ, গণনা শুরু?

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার বেলা ২টা থেকে শুরু হয়ে বিকেল ৫টায় শেষ হয় ভোটগ্রহণ। এবার মোট ভোটার ছিলেন ৩৪৯ জন সংসদ সদস্য।

Amyal TV
২ মিনিট পড়ুন

ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচনী কর্তা এ এম এম নাসির উদ্দিন জানান, এখন জাতীয় সংসদ সচিবালয় ও নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তারা ভোট গণনা করবেন। গণনা শেষে সংসদ কক্ষেই ফল ঘোষণা করা হবে।

রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুজন। ক্ষমতাসীন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ। সংসদে বিএনপির ২৪৭ জন সদস্য থাকায় মির্জা ফখরুলের জয় অনেকটাই নিশ্চিত বলে মনে করা হচ্ছে।

ভোটের শুরুতে জাতীয় সংসদে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। এক ঘণ্টার বেশি সময় তিনি নিজের আসনে বসে ভোটগ্রহণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় তাঁর পাশে ছিলেন রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সরকারের কয়েকজন মন্ত্রী ও জ্যেষ্ঠ সংসদ সদস্য।

প্রথমে ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। এরপর ভোট দেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা একে একে ভোট দেন।

সংসদ ভবনের মূল কক্ষে রাখা ব্যালট বাক্সে ভোট দেন সংসদ সদস্যরা। ভোট দেওয়ার আগে সিইসি এ এম এম নাসির উদ্দিন ব্যালট পূরণ ও বাক্সে জমা দেওয়ার নিয়ম সংসদ সদস্যদের বুঝিয়ে দেন।

এদিকে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়া থেকে বিরত থেকেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের একমাত্র সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, জুলাই সনদে হওয়া ঐকমত্যের সিদ্ধান্ত থেকে সরে আসার কারণে তারা এই নির্বাচনে অংশ নিচ্ছে না।

অন্যদিকে ১১-দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ সংসদ সদস্য না হওয়ায় তিনি ভোট দিতে পারেননি।

৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সংসদে ছিল উৎসবমুখর পরিবেশ। ভোটগ্রহণ শেষে এখন সবার নজর ফলাফলের দিকে। গণনা শেষ হলেই ঘোষণা করা হবে দেশের ২৩তম রাষ্ট্রপতির নাম।

চট্টগ্রাম বিভাগে তিন দিনের সফরে যাচ্ছেন পেশাজীবী দলের মুখপাত্র- নাফিজ মাহবুব

সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় ও পেশাজীবীদের সম্পৃক্ততা...

জুলাই গণঅভ্যুত্থানের পরতে পরতে হাসনাত-সারজিসের গাদ্দারি খুঁজে পাওয়া যাবে: রাশেদ খাঁন

জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন পর্যায়ে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের ‘গাদ্দারি’...