Amyal TV
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
১২ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
১২ কার্তিক ১৪৩৩

ঢাকার পানি সরবরাহ উন্নয়নে সাড়ে ৪ হাজার কোটি টাকা দেবে ডেনমার্ক!

রাজধানীর পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়নে বাংলাদেশকে সহযোগিতা করবে ডেনমার্ক। সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের তৃতীয় ধাপের কাজ শেষ করতে প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকা সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি।

Amyal TV
২ মিনিট পড়ুন

মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিষ্টিয়ান ব্রিক্স মোলার।

বৈঠক শেষে প্রতিমন্ত্রী মীর শাহে আলম সাংবাদিকদের জানান, রাজধানীর পানি সরবরাহ ব্যবস্থাপনার উন্নয়নে ডেনমার্কের সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের তৃতীয় ধাপ বাস্তবায়নে প্রায় ১৬ হাজার কোটি টাকা ব্যয় হবে। এর মধ্যে ডেনমার্ক প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকা সহায়তা করবে। এই অর্থের মধ্যে প্রায় দেড় হাজার কোটি টাকা অনুদান হিসেবে দেওয়া হবে। আর বাকি প্রায় ৩ হাজার কোটি টাকা আগামী ২০ বছরে ধাপে ধাপে পরিশোধ করবে বাংলাদেশ সরকার।

প্রতিমন্ত্রীর দাবি, দীর্ঘ মেয়াদে পরিশোধের সুযোগ থাকায় এই অর্থ সরকারের ওপর বড় ধরনের আর্থিক চাপ তৈরি করবে না।

প্রকল্পটির তৃতীয় ধাপ বাস্তবায়ন হলে মেঘনা নদী থেকে প্রতিদিন প্রায় ৯৫ কোটি লিটার পানি শোধন করা সম্ভব হবে। এর ফলে রাজধানীর পানি সরবরাহ ব্যবস্থায় সক্ষমতা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

এদিকে রোহিঙ্গা সংকট মোকাবিলায়ও বাংলাদেশের পাশে দাঁড়ানোর কথা জানিয়েছে ডেনমার্ক। এ খাতে দেশটি ১০০ কোটি টাকা সহায়তা দেবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।

চট্টগ্রাম বিভাগে তিন দিনের সফরে যাচ্ছেন পেশাজীবী দলের মুখপাত্র- নাফিজ মাহবুব

সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় ও পেশাজীবীদের সম্পৃক্ততা...

জুলাই গণঅভ্যুত্থানের পরতে পরতে হাসনাত-সারজিসের গাদ্দারি খুঁজে পাওয়া যাবে: রাশেদ খাঁন

জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন পর্যায়ে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের ‘গাদ্দারি’...