Amyal TV
সোমবার, ২৭ জুলাই ২০২৬
১২ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২৭ জুলাই ২০২৬
১২ শ্রাবণ ১৪৩৩

দ্বিতীয় বিয়ে ও মা হওয়ার খবর দিলেন মৌসুমী হামিদ

বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে মা হওয়ার সুখবর দিলেন মৌসুমী হামিদ, সামনে আনলেন দ্বিতীয় স্বামীকেও!​অভিনেত্রী মৌসুমী হামিদের ব্যক্তিগত জীবন নিয়ে বেশ কিছুদিন ধরেই বিনোদন পাড়ায় চলছিল নানা গুঞ্জন।

Amyal TV
২ মিনিট পড়ুন

চলতি বছরের মার্চে খবর রটেছিল, লেখক ও নাট্যকার আবু সাইয়িদ রানার সঙ্গে ঘর ভেঙেছে তার। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এবার এক ঢিলে দুই পাখি মারলেন এই লাক্স তারকা। দিলেন মা হতে যাওয়ার গ্র্যান্ড অ্যানাউন্সমেন্ট, সেই সাথে প্রকাশ্যে আনলেন তার দ্বিতীয় স্বামীকেও!​সম্প্রতি একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে সবাইকে চমকে দিয়ে মৌসুমী ঘোষণা করেন, “আমি মা হতে চলেছি রে, এই দেখ আমার সন্তান।”​সারপ্রাইজ দিলেন নতুন স্বামীকে নিয়েবিচ্ছেদের খবরের পর থেকে এক প্রকার নীরবই ছিলেন এই অভিনেত্রী। দ্বিতীয় বিয়ের খবরটিও রেখেছিলেন গোপন।

তবে এবার আর লুকিয়ে রাখা নয়, বরং ঢাকঢোল পিটিয়েই নতুন জীবনের গল্প শোনালেন তিনি। অনুষ্ঠানে তার বর্তমান স্বামী আব্দুল ওয়াদুদকে সবার সাথে পরিচয় করিয়ে দিয়ে মৌসুমী বলেন:​”আমি সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য প্রথম বাইরে এসেছি। জানতাম এখানে অনেকেই থাকবে, সবার সঙ্গে দেখা হবে। এজন্যই স্বামীকে সঙ্গে নিয়ে মা হওয়ার খবর দিতে এসেছি।”​১৪ বছরের বন্ধুত্ব রূপ নিল পরিণতিতেনতুন স্বামী আব্দুল ওয়াদুদকে নিয়ে মৌসুমী জানান, তারা কেউ কারও অপরিচিত নন। দীর্ঘদিন ধরেই একে অপরকে চেনেন।

অভিনেত্রীর ভাষায়, “আমরা দীর্ঘ ১৪ বছরের পুরোনো বেস্ট ফ্রেন্ড। আমাদের মধ্যে অনেক বিষয়ে মিল ছিল, যে কারণেই বিয়ের সিদ্ধান্ত নিই। সবার কাছে আমাদের নতুন জীবনের জন্য দোয়া চাই।”​উল্লেখ্য, ২০২৪ সালের ১২ জানুয়ারি পারিবারিক পছন্দে লেখক আবু সাইয়িদ রানাকে বিয়ে করেছিলেন মৌসুমী। তবে সেই সংসার দীর্ঘস্থায়ী হয়নি।

লাক্স সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে আসা মৌসুমী হামিদ ছোটপর্দা, ওটিটি এবং চলচ্চিত্র—সব মাধ্যমেই নিজের অভিনয়ের দ্যুতি ছড়িয়ে দর্শকের ভালোবাসা কুড়িয়েছেন। এবার জীবনের নতুন এক অধ্যায় শুরু করতে যাচ্ছেন এই তারকা।