বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন।
এর আগে দুদকের উপপরিচালক এ.কে.এম মাহবুবর রহমান শেখ ফজলে শামস পরশ ও তাঁর স্ত্রী নাহিদ সুলতানার বিদেশযাত্রা বন্ধের আবেদন করেন।
দুদকের আবেদনে বলা হয়, শেখ ফজলে শামস পরশ, তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে বিপুল পরিমাণ অর্থের লেনদেনের মাধ্যমে মানিলন্ডারিং এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে।
আবেদনে আরও উল্লেখ করা হয়, অনুসন্ধানের সময় গোপন সূত্রে জানা গেছে, অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তিরা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তাঁরা দেশত্যাগ করলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
এ কারণে অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে শেখ ফজলে শামস পরশ ও তাঁর স্ত্রী নাহিদ সুলতানার বিদেশগমন রোধ করা জরুরি বলে আদালতের কাছে আবেদন করে দুদক।
পরে উভয় পক্ষের বক্তব্য ও আবেদন বিবেচনা করে আদালত তাঁদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেন।
