Amyal TV
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
১১ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
১১ কার্তিক ১৪৩৩

দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশ ও ভারতের দুই দেশের প্রধানমন্ত্রীর সময়সূচি মিললে দিল্লি সফর করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির।

Amyal TV
২ মিনিট পড়ুন

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। একইসঙ্গে, গত ২৯ আগস্ট নয়াদিল্লিতে আওয়ামী লীগের কয়েকজন নেতাকে নিয়ে সেমিনার আয়োজনের অনুমতি না দেওয়াকে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন বলেও জানান তিনি।

হুমায়ূন কবির বলেন, বিএনপি জনগণের বিপুল সমর্থন নিয়ে একাধিকবার রাষ্ট্র পরিচালনা করেছে। জনগণের আস্থা ও সমর্থনের কারণেই দলটি বারবার নির্বাচিত হয়েছে। তাঁর দাবি, বিএনপি বাংলাদেশের একটি ঐতিহাসিক রাজনৈতিক দল, যার প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশে গণতন্ত্র যখনই হুমকির মুখে পড়েছে, তখনই তা পুনরুদ্ধারে বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

প্রসঙ্গত, গত ২৯ আগস্ট ভারতের নয়াদিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব—এফসিসি বাংলাদেশ নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতাকে নিয়ে একটি সেমিনারের আয়োজন করে। তবে দিল্লি পুলিশের বাধার মুখে শেষ পর্যন্ত অনুষ্ঠানটি বাতিল করা হয়।

এর আগে আগস্ট মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর নিয়ে নানা আলোচনা তৈরি হয়েছিল। ভারত সফরের বিষয়ে আগ্রহ প্রকাশ করলেও শেষ পর্যন্ত আগস্টে দিল্লি যাননি তিনি। এ নিয়ে দুই দেশের সরকারের মধ্যে যোগাযোগও হয়েছে। এবার ঢাকার পক্ষ থেকে সফর নিয়ে তুলনামূলক ইতিবাচক বার্তা পাওয়া গেল।

এদিকে, নতুন চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। গত রোববার রাতে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন বিশেষ দূত ও ভারতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সার্জিও গর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।

বোয়িং কেনার বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেন, কোনো ধরনের চাপের কারণে নয়, দেশের প্রয়োজন বিবেচনা করেই যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে বাংলাদেশকে এ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

চট্টগ্রাম বিভাগে তিন দিনের সফরে যাচ্ছেন পেশাজীবী দলের মুখপাত্র- নাফিজ মাহবুব

সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় ও পেশাজীবীদের সম্পৃক্ততা...

জুলাই গণঅভ্যুত্থানের পরতে পরতে হাসনাত-সারজিসের গাদ্দারি খুঁজে পাওয়া যাবে: রাশেদ খাঁন

জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন পর্যায়ে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের ‘গাদ্দারি’...