Amyal TV
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
১২ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
১২ কার্তিক ১৪৩৩

সরকারকে দোষ দেই না, নানা খরচে সরকার বিপর্যস্ত: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, সরকারকে তিনি দোষ দিচ্ছেন না। নানা ধরনের ব্যয় ও আর্থিক চাপের কারণে সরকার বর্তমানে বিপর্যস্ত অবস্থার মধ্যে রয়েছে। একদিকে সরকারকে ঋণ পরিশোধ করতে হচ্ছে, অন্যদিকে বেশি দামে তেল, ডিজেল ও গ্যাস আমদানি করতে হচ্ছে।

Amyal TV
১ মিনিট পড়ুন

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ও পাকশিমুল ইউনিয়নের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, তার কয়েক লাখ কর্মী রয়েছেন, যাদের তিনি নিজের আত্মীয়ের মতো মনে করেন। মানুষের জন্য কাজ করাই তার মূল লক্ষ্য। আল্লাহ যদি পোড়া বাজেটও তার হাতে তুলে দিতেন, তাহলে তিনি সেটিকেও সোনা দিয়ে মুড়িয়ে দিতেন বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, আল্লাহ তাকে জনগণ ও সরকারের মধ্যে একটি মাধ্যম হিসেবে কাজ করার সুযোগ দিয়েছেন। দীর্ঘদিন যদি এলাকায় তাকে দেখা না যায়, তাহলে নেতাকর্মীদের মোবাইল ফোনের দিকে চোখ রাখার আহ্বান জানান তিনি।

রুমিন ফারহানা বলেন, মোবাইল ফোনের দিকে চোখ রাখলেই বোঝা যাবে যে তিনি ঘুমিয়ে নেই। সংসদে কিংবা এলাকায়—কোথাও না কোথাও তিনি জনগণের জন্য কাজ করে যাচ্ছেন। মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা সবসময় অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

চট্টগ্রাম বিভাগে তিন দিনের সফরে যাচ্ছেন পেশাজীবী দলের মুখপাত্র- নাফিজ মাহবুব

সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় ও পেশাজীবীদের সম্পৃক্ততা...

জুলাই গণঅভ্যুত্থানের পরতে পরতে হাসনাত-সারজিসের গাদ্দারি খুঁজে পাওয়া যাবে: রাশেদ খাঁন

জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন পর্যায়ে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের ‘গাদ্দারি’...