বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বিএনপি নেতা নাজিম উদ্দীনের নেতৃত্বাধীন নতুন কমিটির সদস্যদের নিয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রিজভী।
তিনি বলেন, নতুন নতুন ধারণা ও উদ্যোগের মাধ্যমে পরিবহন খাতকে ঢেলে সাজানো হবে। একই সঙ্গে দীর্ঘদিনের অচলাবস্থার অবসান ঘটিয়ে এ খাতকে আইনসঙ্গত ও সুশৃঙ্খল করা হবে।
রিজভী আরও বলেন, যাত্রীসেবায় নতুন দৃষ্টান্ত স্থাপনের লক্ষ্যেও কাজ করবে নতুন কমিটি। সড়কে আইনবহির্ভূত কর্মকাণ্ড ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখার পাশাপাশি পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।
রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন বিএনপির এই নেতা। তিনি বলেন, রাজনীতিবিদরা দায়িত্ব পেলে রাজনৈতিক বিশৃঙ্খলা ও দীর্ঘদিনের নৈরাজ্যের অবসান ঘটবে।
রিজভীর ভাষায়, দায়িত্বশীল রাজনৈতিক নেতৃত্বের মাধ্যমে ১৭ বছরের নৈরাজ্য বন্ধ করা সম্ভব হবে।
