Amyal TV
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩

পূর্ববর্তী রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগে, বিএনপির মিডিয়া সেলের সদস্যকে অব্যাহতি!

বিএনপির মিডিয়া সেলের ডিজিটাল টিমের গ্রাফিক্স ডিজাইনার তানিম সুফিয়ানীকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার (২৪ আগস্ট) বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেলের সই করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

Amyal TV
১ মিনিট পড়ুন

বিবৃতিতে বলা হয়, তানিম সুফিয়ানীর পূর্ববর্তী রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন তথ্য বিএনপি মিডিয়া সেলের কর্তৃপক্ষের নজরে এসেছে। এসব বিষয়কে পেশাগত স্বচ্ছতা, পারস্পরিক আস্থা এবং প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ নীতিমালার সঙ্গে অসঙ্গতিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছে।

এর পরিপ্রেক্ষিতে বিএনপি মিডিয়া সেলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, ২৪ আগস্ট ২০২৬ থেকে তানিম সুফিয়ানীকে ডিজিটাল টিমের গ্রাফিক্স ডিজাইনার পদসহ সংশ্লিষ্ট সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

বিবৃতিতে আরও স্পষ্ট করা হয়েছে, অব্যাহতির পর বিএনপি মিডিয়া সেলের নাম, পরিচয়, পদ, দায়িত্ব কিংবা অভ্যন্তরীণ কার্যক্রমের সঙ্গে তানিম সুফিয়ানীর কোনো ধরনের প্রতিনিধিত্ব বা সম্পৃক্ততা থাকবে না।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্ট ও ছবিকে কেন্দ্র করে তানিম সুফিয়ানীর পূর্ববর্তী রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা শুরু হয়। বিভিন্ন পোস্টে আওয়ামী লীগ সরকারের সময় বিএনপি ও দলটির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে তাঁর করা কিছু মন্তব্য এবং আওয়ামী লীগের কয়েকজন নেতার সঙ্গে তাঁর ছবি সামনে আসে।

এসব বিষয় পর্যালোচনার পরই তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিএনপি মিডিয়া সেলের বিবৃতিতে জানানো হয়েছে।

চট্টগ্রাম বিভাগে তিন দিনের সফরে যাচ্ছেন পেশাজীবী দলের মুখপাত্র- নাফিজ মাহবুব

সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় ও পেশাজীবীদের সম্পৃক্ততা...

জুলাই গণঅভ্যুত্থানের পরতে পরতে হাসনাত-সারজিসের গাদ্দারি খুঁজে পাওয়া যাবে: রাশেদ খাঁন

জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন পর্যায়ে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের ‘গাদ্দারি’...