Amyal TV
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩

পিরোজপুরে বিদ্যুৎ বিভাগের নির্মাণকাজে বাধা, চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৪

পিরোজপুরে বিদ্যুৎ বিভাগের সাবস্টেশন নির্মাণকাজে বাধা, ভাঙচুর ও ঠিকাদারের কাছে চাঁদা দাবির অভিযোগে বিএনপি ও অঙ্গসংগঠনের চার নেতাকে গ্রেপ্তার করেছে র‍্যাব ও পুলিশ।

Amyal TV
২ মিনিট পড়ুন

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সদর উপজেলার কদমতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম শেখ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হাসিব শেখ, কৃষক দলের সাবেক সভাপতি রাজু এবং শ্রমিক দলের সাবেক সভাপতি আশরাফুল।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, মামলার প্রধান আসামি আব্দুস সালাম শেখকে রোববার দুপুরে পদ্মা সেতু এলাকা থেকে গ্রেপ্তার করে র‍্যাব।

মামলার এজাহার সূত্রে জানা যায়, কদমতলা এলাকায় ওয়েস্টার্ন জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) সাবস্টেশন নির্মাণের জন্য বালু ভরাটের কাজ চলছিল। অভিযোগ রয়েছে, কয়েক দিন ধরে আসামিরা ওই নির্মাণকাজে বাধা দিয়ে আসছিলেন এবং ঠিকাদার মো. জাকির হোসেনের কাছে চাঁদা দাবি করছিলেন।

এজাহারে আরও বলা হয়েছে, দাবি করা অর্থ না দেওয়ায় বালু ভরাটের কাজে ব্যবহৃত পিভিসি পাইপসহ বিভিন্ন নির্মাণসামগ্রী ভাঙচুর করা হয়। একই সঙ্গে ঠিকাদারের কাছে কাজের অংশীদারত্ব এবং নির্দিষ্ট পরিমাণ অর্থ দাবি করা হয়েছিল।

এ ঘটনায় রোববার সদর থানায় ছয়জনকে আসামি করে মামলা করা হয়। পরে পুলিশ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হাসিব শেখ, কৃষক দলের সাবেক সভাপতি রাজু ও শ্রমিক দলের সাবেক সভাপতি আশরাফুলকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

অন্যদিকে বাসে করে ঢাকা যাওয়ার পথে মোবাইল ফোনের অবস্থান শনাক্ত করে পদ্মা সেতু এলাকা থেকে মামলার প্রধান আসামি আব্দুস সালাম শেখকে গ্রেপ্তার করে র‍্যাব। পুলিশ জানিয়েছে, র‍্যাব তাঁকে হস্তান্তর করার পর আদালতে পাঠানো হবে।

এ বিষয়ে পিরোজপুর জেলা বিএনপির সদস্যসচিব এস এম ছাইদুল ইসলাম কিসমত বলেন, মামলায় আটক নেতা-কর্মীরা দোষী প্রমাণিত হলে তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রাম বিভাগে তিন দিনের সফরে যাচ্ছেন পেশাজীবী দলের মুখপাত্র- নাফিজ মাহবুব

সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় ও পেশাজীবীদের সম্পৃক্ততা...

জুলাই গণঅভ্যুত্থানের পরতে পরতে হাসনাত-সারজিসের গাদ্দারি খুঁজে পাওয়া যাবে: রাশেদ খাঁন

জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন পর্যায়ে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের ‘গাদ্দারি’...