সোমবার (৩১ আগস্ট) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
সাক্ষাতে বিজিবি মহাপরিচালক রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় তাঁকে অভিনন্দন জানান। একই সঙ্গে বিজিবির সার্বিক কার্যক্রম এবং সীমান্তে নজরদারি জোরদারে বাহিনীতে অত্যাধুনিক ড্রোন ও আধুনিক প্রযুক্তি সংযোজনের উদ্যোগ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
রাষ্ট্রপতি বলেন, সীমান্তে চোরাচালান, মাদক ও মানবপাচার বন্ধে অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমান্ত সুরক্ষায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের উদ্যোগের প্রশংসাও করেন তিনি।
বিজিবির সক্ষমতা আরও বাড়াতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন রাষ্ট্রপতি।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিবসহ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
