Amyal TV
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩

বিএনপির কোনো কলঙ্ক নেই, বিদ্যুৎ-জ্বালানি সংকট পতিত শাসকগোষ্ঠীর তৈরি: এমপি বাবুল

দেশে বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে যে সাময়িক সংকট তৈরি হয়েছে, তা পতিত শাসকগোষ্ঠীর রেখে যাওয়া বলে মন্তব্য করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।

Amyal TV
২ মিনিট পড়ুন

সোমবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ফরিদপুরের সদরপুর উপজেলা পরিষদ চত্বরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শহিদুল ইসলাম বাবুল বলেন, বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে যে সাময়িক সমস্যার সৃষ্টি হয়েছে, তা বর্তমান সরকার তৈরি করেনি। জনগণের সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে তিনি বলেন, সরকার সংকট সমাধানে কাজ করছে। শিগগিরই দেশে বিদ্যুৎ ও জ্বালানি খাতে কোনো সমস্যা থাকবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বিএনপির প্রতিষ্ঠার প্রসঙ্গ তুলে বাবুল বলেন, বাংলাদেশের মাটি ও মানুষের নির্যাস নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। ষড়যন্ত্রকারীরা তাঁকে হত্যার মাধ্যমে বিএনপিকে নিশ্চিহ্ন করার চেষ্টা করলেও তা সফল হয়নি। তাঁর দাবি, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আবারও কোটি মানুষের ভালোবাসার দলে পরিণত হয়েছে।

তিনি আরও বলেন, বিএনপি কখনো বাংলাদেশের মানুষের স্বার্থবিরোধী কোনো ভূমিকা পালন করেনি। ১৯৭১, ১৯৯০ ও ২০২৪ সালের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে বিএনপির ভূমিকা রয়েছে বলেও দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, বিএনপির কোনো কলঙ্ক নেই।

আওয়ামী লীগের সমালোচনা করে বাবুল বলেন, দেশের মানুষ হত্যা ও বিপুল অর্থ পাচারের পর পালিয়ে যাওয়া ব্যক্তিরা আবারও বাংলাদেশে ফিরে আসার স্বপ্ন দেখছেন। তবে ইতিহাসে এমন নজির নেই যে কোনো রাজনৈতিক দল দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার দুই মাসের মধ্যে ফিরে এসে আবার ক্ষমতা দখল করেছে।

সদরপুর উপজেলা বিএনপি আয়োজিত কর্মসূচিতে উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুতজ্জামান বদু, সদস্যসচিব তরিকুল ইসলাম কবির মোল্যাসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।

কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের পাঁচ শতাধিক নেতাকর্মী অংশ নেন।

চট্টগ্রাম বিভাগে তিন দিনের সফরে যাচ্ছেন পেশাজীবী দলের মুখপাত্র- নাফিজ মাহবুব

সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় ও পেশাজীবীদের সম্পৃক্ততা...

জুলাই গণঅভ্যুত্থানের পরতে পরতে হাসনাত-সারজিসের গাদ্দারি খুঁজে পাওয়া যাবে: রাশেদ খাঁন

জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন পর্যায়ে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের ‘গাদ্দারি’...