Amyal TV
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
২৭ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
২৭ ভাদ্র ১৪৩৩

চুয়াডাঙ্গায় অটোরিক্সা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু

চুয়াডাঙ্গায় পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সদর উপজেলার আলুকদিয়ায় ইজিবাইকের ব্যাটারি চার্জ দেওয়ার সময় নাসির উদ্দীন নামে এক চালকের মৃত্যু হয়। এর আগে সোমবার গভীর রাতে দামুড়হুদার লোকনাথপুরে বৈদ্যুতিক মোটরের পাশে শফিকুল ইসলাম বরুর মরদেহ উদ্ধার করে পুলিশ।

Amyal TV
২ মিনিট পড়ুন

নিহত নাসির উদ্দীন আলুকদিয়া গ্রামের চকপাড়ার গিয়াস উদ্দিনের ছেলে। তিনি পেশায় ইজিবাইকচালক ছিলেন। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে নিজ বাড়িতে ইজিবাইকের ব্যাটারি চার্জ দেওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।

পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আলুকদিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আল বেলাল জানান, ব্যাটারি চার্জ দেওয়ার সময়ই নাসির বিদ্যুৎস্পৃষ্ট হন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ রহমান। তিনি বলেন, তদন্তের পর দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

অন্যদিকে, সোমবার গভীর রাতে দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামের একটি বাড়ির টিউবওয়েলের পাশে শফিকুল ইসলাম বরুর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক ধারণা, টিউবওয়েলের বৈদ্যুতিক মোটরের সংযোগ বিচ্ছিন্ন কিংবা মোটর খোলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শফিকুলের মৃত্যু হতে পারে। তবে তিনি সেখানে কী কারণে গিয়েছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় কয়েকজনের ধারণা, বৈদ্যুতিক মোটর চুরির উদ্দেশ্যে তিনি সেখানে গিয়ে থাকতে পারেন। তবে বিষয়টি নিশ্চিত করতে তদন্ত করছে পুলিশ।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মেসবাহ উদ্দিন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ধারণা করা হলেও শফিকুল সেখানে কেন গিয়েছিলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে।

দুর্নীতিমুক্ত আদালত গঠনে প্রধান বিচারপতিকে বার সভাপতির এক মাসের আল্টিমেটাম

আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগকে দুর্নীতিমুক্ত করতে প্রধান বিচারপতি জুবায়ের...

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায়

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান...