Amyal TV
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
১১ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
১১ কার্তিক ১৪৩৩

ইসরায়েল ‘শয়তান’, যুক্তরাষ্ট্র ‘মহাশয়তান’: গালিবাফ

দক্ষিণ ইরানের একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন বিমান হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। যুক্তরাষ্ট্রকে ‘শয়তান’ আখ্যা দিয়ে তিনি বলেছেন, নিরপরাধ মানুষ ও শিশুদের হত্যা শয়তানি কর্মকাণ্ডেরই বহিঃপ্রকাশ।

Amyal TV
১ মিনিট পড়ুন

বুধবার (২ সেপ্টেম্বর) এএফপির বরাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এসব কথা বলেন গালিবাফ।

বার্তায় তিনি মিনাব স্কুল, লামের্দ স্পোর্টস হল এবং কোহেসতাকের বিয়ের অনুষ্ঠানে শিশুদের প্রাণহানির বিষয়টি তুলে ধরেন। তাঁর অভিযোগ, নিরপরাধ শিশুদের হত্যা এবং গণহত্যার মতো কর্মকাণ্ড সরাসরি শয়তানের আচরণের সঙ্গে তুলনীয়।

গালিবাফ বলেন, কোনো ক্ষমতাধর ব্যক্তি যদি শয়তানের মতো আচরণ করে, শয়তানের মতো লক্ষ্যবস্তু নির্বাচন করে এবং শয়তানের মতো মানুষ হত্যা করে, তাহলে তাকে শয়তান বলাই যথার্থ। আর যারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ছোট শয়তানদের রক্ষা করে, তাদের তিনি ‘মহাশয়তান’ হিসেবে অভিহিত করেন।

চট্টগ্রাম বিভাগে তিন দিনের সফরে যাচ্ছেন পেশাজীবী দলের মুখপাত্র- নাফিজ মাহবুব

সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় ও পেশাজীবীদের সম্পৃক্ততা...

জুলাই গণঅভ্যুত্থানের পরতে পরতে হাসনাত-সারজিসের গাদ্দারি খুঁজে পাওয়া যাবে: রাশেদ খাঁন

জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন পর্যায়ে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের ‘গাদ্দারি’...