মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার কানকিরহাট বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উত্তর মানিকপুর ও বীরকোট এলাকার মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে বিরোধ ও সংঘাতের সৃষ্টি হয়। এতে বীরকোট এলাকার একজন আহত হন। পরে বিষয়টি মীমাংসার জন্য মঙ্গলবার রাতে কানকিরহাট বাজারে সালিশ বৈঠক বসে।
সালিশ বৈঠক শেষে ফেরার পথে দুর্বৃত্তরা বিএনপি নেতা হারুনুর রশিদের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সেনবাগ সরকারি হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়।
সেনবাগ থানার ওসি আবদুর রহিম সরকার বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে বিএনপি নেতা হারুনুর রশিদের ওপর হামলার খবর তারা পেয়েছেন। গুরুতর আহত হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
