Amyal TV
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
১১ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
১১ কার্তিক ১৪৩৩

‘সরকার যদি নিজের কর্মকাণ্ডের ভারেই একদিন পইড়া যায়, বিশ্বাস করবেন না?’

‘গভর্নমেন্ট ফালাইয়া দিতে হবে’—এমন কথা শুনলেই যাদের চাঁদাবাজি ও দুর্নীতির টাকায় জীবনটা কিছুটা ‘সেটেল’ হয়েছে, তারা এমনভাবে পাগল হয়ে যায়, যেন কথাটি তাদের গায়ে লেগেছে—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

Amyal TV
১ মিনিট পড়ুন

রোববার (২০ সেপ্টেম্বর) রাত ১টা ২৮ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, ‘আচ্ছা, আমার কথা বিশ্বাস করলেন না, ভালো কথা। কিন্তু সরকার যদি নিজের ভুল, নিজের সিদ্ধান্ত আর নিজের কর্মকাণ্ডের ভারেই একদিন মাঘ মাসে পইড়া যায়, এই সম্ভাবনাটাও কি বিশ্বাস করবেন না?’

তিনি আরও লেখেন, ‘যদি সত্যিই বিশ্বাস না করেন, তাহলে এত ভয় কিসের?’

সরকারকে ঠেকানোর চেষ্টা নিয়ে প্রশ্ন তুলে এনসিপির এই নেতা লেখেন, ‘এত ঠেকানোর চেষ্টা কিসের? ঠেকাতে পারবেন? পারলে ঠেকান। কীভাবে পারবেন, সেটা এখন আর কমু না। সময় আসলে উত্তরটা নিজেরাই পেয়ে যাবেন।’

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওই ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টটিতে প্রায় ৪০ হাজার রিয়্যাকশন পড়েছে।

চট্টগ্রাম বিভাগে তিন দিনের সফরে যাচ্ছেন পেশাজীবী দলের মুখপাত্র- নাফিজ মাহবুব

সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় ও পেশাজীবীদের সম্পৃক্ততা...

জুলাই গণঅভ্যুত্থানের পরতে পরতে হাসনাত-সারজিসের গাদ্দারি খুঁজে পাওয়া যাবে: রাশেদ খাঁন

জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন পর্যায়ে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের ‘গাদ্দারি’...