Amyal TV
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
১২ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
১২ কার্তিক ১৪৩৩

৭ মাসে জ্বালানির মূল্য তিনবার বাড়িয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে: মজিবুর রহমান মঞ্জু

সাত মাসের মধ্যে তিন দফায় জ্বালানির দাম বাড়ানোর মাধ্যমে সরকার দায়িত্বহীনতা ও দেউলিয়াত্বের পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

Amyal TV
১ মিনিট পড়ুন

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মজিবুর রহমান মঞ্জু বলেন, জ্বালানির মূল্যবৃদ্ধির সরাসরি প্রভাব পড়ছে দেশের বিভিন্ন কর্মক্ষেত্র ও সাধারণ মানুষের জীবনযাত্রায়। জ্বালানির দাম বাড়ার কারণে জনজীবনে দুর্ভোগ আরও বাড়ছে বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় তিনি অভিযোগ করেন, এর আগে জ্বালানি সংকট তৈরি করে তেলের দাম বাড়ানোর জন্য সরকার কৌশলগতভাবে বিভিন্ন ব্যবস্থা নিয়েছে। তার দাবি, সংকট তৈরির পর জ্বালানির মূল্য বাড়ানোর সিদ্ধান্ত জনজীবনে বাড়তি চাপ তৈরি করছে।

সংবাদ সম্মেলনে এবি পার্টির চেয়ারম্যান সরকারকে বর্তমান পরিস্থিতি মোকাবিলায় বিকল্প পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, জ্বালানি সংকট ও মূল্যবৃদ্ধির কারণে সৃষ্ট পরিস্থিতি থেকে উত্তরণে সরকারের উচিত নিজেদের ভুলগুলো পর্যালোচনা করা এবং কার্যকর পদক্ষেপ নেওয়া।

একই সঙ্গে সংকট নিরসনে সরকারের পক্ষ থেকে ১০টি বিকল্প পরিকল্পনা গ্রহণের পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করার আহ্বান জানান মজিবুর রহমান মঞ্জু।

তিনি বলেন, জ্বালানি খাতের বর্তমান সংকট মোকাবিলায় এককভাবে সিদ্ধান্ত না নিয়ে সবার সঙ্গে আলোচনা করে বাস্তবসম্মত ও কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

চট্টগ্রাম বিভাগে তিন দিনের সফরে যাচ্ছেন পেশাজীবী দলের মুখপাত্র- নাফিজ মাহবুব

সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় ও পেশাজীবীদের সম্পৃক্ততা...

জুলাই গণঅভ্যুত্থানের পরতে পরতে হাসনাত-সারজিসের গাদ্দারি খুঁজে পাওয়া যাবে: রাশেদ খাঁন

জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন পর্যায়ে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের ‘গাদ্দারি’...