Amyal TV
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩

বাড়ির আঙিনায় খেলছিল দুই শিশু, ডোবায় ডুবে একসঙ্গে মৃত্যু

দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে উত্তর কাটলা গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

Amyal TV
১ মিনিট পড়ুন

নিহত দুই শিশু হলো—উত্তর কাটলা গ্রামের হুমায়ুন কবীরের দুই বছর বয়সী মেয়ে মেহজাবিন আক্তার এবং তরিকুল ইসলামের তিন বছর বয়সী মেয়ে তাহিয়া জান্নাত হুজাইফা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশে খেলছিল শিশু দুটি। একপর্যায়ে খেলতে খেলতে তারা বাড়ির সামনের একটি ডোবার পানিতে পড়ে যায়।

পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে পানি থেকে তুলে আনেন। ঘটনাস্থলেই মেহজাবিনের মৃত্যু হয়। গুরুতর অবস্থায় তাহিয়া জান্নাত হুজাইফাকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য সাজেদুল ইসলাম জানান, ঘটনার সময় দুই শিশুর মা বাড়ির কাজে এবং বাবারা বাইরে কাজে ব্যস্ত ছিলেন। খেলতে খেলতেই তারা ডোবার দিকে চলে যায়।

বিরামপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সুরতহাল প্রতিবেদন শেষে পরিবারের কাছে দুই শিশুর মরদেহ হস্তান্তর করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা খাতুন জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত দুই শিশুর পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রাম বিভাগে তিন দিনের সফরে যাচ্ছেন পেশাজীবী দলের মুখপাত্র- নাফিজ মাহবুব

সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় ও পেশাজীবীদের সম্পৃক্ততা...

জুলাই গণঅভ্যুত্থানের পরতে পরতে হাসনাত-সারজিসের গাদ্দারি খুঁজে পাওয়া যাবে: রাশেদ খাঁন

জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন পর্যায়ে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের ‘গাদ্দারি’...