Amyal TV
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩

সৌদি আরব ভ্রমণে নাগরিকদের ‘চরম সতর্কতা’ যুক্তরাষ্ট্রের

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে নতুন করে হামলার খবর পাওয়ার পর দেশটিতে অবস্থানরত নিজেদের নাগরিকদের ভ্রমণের ক্ষেত্রে ‘চরম সতর্কতা’ অবলম্বনের পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

Amyal TV
১ মিনিট পড়ুন

সোমবার (১২ অক্টোবর) দপ্তরটির অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে জানানো হয়, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অতিরিক্ত হামলার বিষয়ে তারা অবগত রয়েছে।

মার্কিন সরকারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি আরবে কর্মরত মার্কিন সরকারি কর্মচারীদের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরসহ জেদ্দা ও দাম্মামের বিমানবন্দরগুলো ব্যবহার করতে বিশেষ অনুমতি নিতে হবে।

একই সঙ্গে সৌদি আরবের প্রধান বিমানবন্দরগুলো ব্যবহারের সময় মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ ঘোষণা এবং ভ্রমণসূচিতে সম্ভাব্য বিঘ্নের বিষয়ে মার্কিন নাগরিকদের সতর্ক থাকতে হবে। পরিস্থিতির পরিবর্তনের কারণে বিমান চলাচলে অনিশ্চয়তা তৈরি হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।

চট্টগ্রাম বিভাগে তিন দিনের সফরে যাচ্ছেন পেশাজীবী দলের মুখপাত্র- নাফিজ মাহবুব

সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় ও পেশাজীবীদের সম্পৃক্ততা...

জুলাই গণঅভ্যুত্থানের পরতে পরতে হাসনাত-সারজিসের গাদ্দারি খুঁজে পাওয়া যাবে: রাশেদ খাঁন

জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন পর্যায়ে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের ‘গাদ্দারি’...