Amyal TV
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩

সালমান খান এখনও ‘ভার্জিন’ কিনা প্রশ্ন করে ধমক খেলেন করণ জহর

ভারতের জনপ্রিয় টকশো ‘কফি উইথ করণ’। দুই দশকেরও বেশি সময় ধরে বলিউড তারকাদের ব্যক্তিগত জীবন, প্রেম, বিচ্ছেদ ও নানা বিতর্কিত বিষয় নিয়ে আলোচনার জন্য পরিচিত প্রযোজক ও পরিচালক করণ জোহরের এই অনুষ্ঠান। এবার শোয়ের শেষ তথা নবম সিজনের প্রথম পর্বেই দর্শকদের জন্য থাকছে বড় চমক। অতিথি হিসেবে হাজির হচ্ছেন বলিউড সুপারস্টার সালমান খান।

Amyal TV
২ মিনিট পড়ুন

মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রকাশিত ‘কফি উইথ করণ’-এর নবম সিজনের প্রথম পর্বের প্রোমোতে সালমান খান ও করণ জোহরকে হাসি-ঠাট্টায় মেতে উঠতে দেখা গেছে। প্রচারঝলকের শুরুতেই সালমানকে স্বাগত জানিয়ে করণ বলেন, ‘একজন জ্ঞানী মানুষ একবার বলেছিলেন, “ইটস ডান, ব্রো”। তাই আমার শেষ সিজন শুরু করার জন্য এই মানুষটির চেয়ে ভালো আর কে হতে পারেন!’

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে বলিউড তারকাদের আড্ডা, গসিপ, সম্পর্কের সমীকরণ ও নানা বিতর্কের অন্যতম আলোচিত মঞ্চ হয়ে উঠেছে ‘কফি উইথ করণ’। এই অনুষ্ঠানে তারকাদের ব্যক্তিগত জীবনের নানা অজানা বিষয় সামনে আসায় দর্শকদের মধ্যেও বরাবরই আগ্রহ দেখা যায়।

প্রোমোতে করণকে মজা করে সালমানকে বলতে শোনা যায়, ‘কফি উইথ করণের পর এবার শুরু হচ্ছে কফি উইথ সালমান।’ তবে হাসি-ঠাট্টার মধ্যেই সালমানকে ব্যক্তিগত একটি প্রশ্ন করে বসেন করণ জোহর। তিনি সরাসরি জানতে চান, ‘তুমি কি এখনও ভার্জিন?’

এ ধরনের প্রশ্ন অবশ্য সালমানের জন্য নতুন নয়। এর আগেও ‘কফি উইথ করণ’-এর একটি পর্বে অতিথি হয়ে এসে একই ধরনের প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন বলিউডের এই সুপারস্টার। তবে এবারের প্রোমোতে প্রশ্নের জবাবে চুপ থাকেননি তিনি। বরং করণকে পাল্টা সতর্ক করে দিয়ে বলেন, ‘আরে ভাই, নিজেকে একটু কন্ট্রোল করো।’

সালমানের এই জবাব ঘিরেই নতুন করে আলোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। প্রোমো প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে দেখা দিয়েছে কৌতূহল। ব্যক্তিগত প্রশ্নে সালমানের এমন প্রতিক্রিয়া নিয়ে চলছে নানা আলোচনা।

জানা গেছে, ‘কফি উইথ করণ’-এর নবম সিজনের প্রথম পর্বটি শিগগিরই প্রচারিত হবে। সালমান খানকে ঘিরে সাজানো এই পর্বে আরও কী কী চমক থাকছে, তা জানতে এখন অপেক্ষায় দর্শকরা।

চট্টগ্রাম বিভাগে তিন দিনের সফরে যাচ্ছেন পেশাজীবী দলের মুখপাত্র- নাফিজ মাহবুব

সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় ও পেশাজীবীদের সম্পৃক্ততা...

জুলাই গণঅভ্যুত্থানের পরতে পরতে হাসনাত-সারজিসের গাদ্দারি খুঁজে পাওয়া যাবে: রাশেদ খাঁন

জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন পর্যায়ে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের ‘গাদ্দারি’...