Amyal TV
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩

মালয়েশিয়ায় অভিবাসন অভিযানে ১৯৯ বাংলাদেশিসহ ৬৩০ জন আটক

মালয়েশিয়ার কেদাহ রাজ্যের কুলিমের পাদাং মেহায় একটি নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে ৬৩০ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। আটক ব্যক্তিদের মধ্যে ১৯৯ জন বাংলাদেশি রয়েছেন। এ ছাড়া সর্বাধিক ৩৯৬ জন চীনা নাগরিকসহ বিভিন্ন দেশের নাগরিকদের আটক করা হয়েছে।

Amyal TV
২ মিনিট পড়ুন

সোমবার (১২ অক্টোবর) ওই নির্মাণাধীন ভবনে অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন কেদাহ রাজ্যের অভিবাসন বিভাগের পরিচালক মোহাম্মদ রিদজুয়ান মোহাম্মদ জেইন।

তিনি জানান, অভিযানের সময় অভিবাসন বিভাগের কর্মকর্তারা মোট ৬৯৭ জনকে জিজ্ঞাসাবাদ করেন। তাঁদের মধ্যে ১৮ থেকে ৫০ বছর বয়সী ৬৩০ জন বিদেশি নাগরিককে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ৬২২ জন পুরুষ ও আটজন নারী রয়েছেন।

আটক বিদেশি নাগরিকদের মধ্যে সবচেয়ে বেশি চীনের নাগরিক। দেশটির মোট ৩৯৬ জন নাগরিককে আটক করা হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ১৯৯ জন বাংলাদেশি রয়েছেন তালিকায়। এ ছাড়া ১০ জন পাকিস্তানি, মিয়ানমারের সাতজন, ভারতের পাঁচজন, ঘানার চারজন, নাইজেরিয়ার তিনজন, কেনিয়ার দুজন, ইন্দোনেশিয়ার দুজন, নিউজিল্যান্ডের একজন এবং সেনেগালের একজন নাগরিককে আটক করা হয়েছে।

অভিযান চলাকালে কয়েকজন আটক ব্যক্তি পালানোর চেষ্টা করেন বলে জানিয়েছে অভিবাসন বিভাগ। তাঁদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ স্থানে লুকিয়ে পড়েন। এমনকি কয়েকজন নির্মাণাধীন ভবনের ছাদেও উঠে যান। এ সময় আটক ব্যক্তিদের একটি অংশের উসকানিমূলক আচরণে অভিবাসন কর্মকর্তাদের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কর্মকর্তাদের দ্রুত পদক্ষেপ নিতে হয়।

প্রায় পাঁচ লাখ বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত নির্মাণস্থলে অভিযান পরিচালনা করতে গিয়ে কর্মকর্তাদের বিভিন্ন নিরাপত্তা ও লজিস্টিক সমস্যার মুখোমুখি হতে হয়। ভারী বৃষ্টির কারণে নির্মাণস্থলের মেঝে পিচ্ছিল হয়ে পড়ে। বিভিন্ন স্থানে পানি জমে থাকা এবং কাদামাখা পথের কারণে চলাচলও কঠিন হয়ে ওঠে।

এ ছাড়া নির্মাণাধীন ভবনের অসম্পূর্ণ কাঠামো, লিফটের গর্ত, উন্মুক্ত রড, ছড়িয়ে-ছিটিয়ে থাকা নির্মাণসামগ্রী এবং ভারী যন্ত্রপাতির চলাচল অভিযান পরিচালনার ক্ষেত্রে বাড়তি ঝুঁকি তৈরি করে। উঁচু স্থানে কাজ করার কারণেও কর্মকর্তাদের দুর্ঘটনার আশঙ্কা মোকাবিলা করতে হয়েছে।

এদিকে, মালয়েশিয়ার অভিবাসন বিভাগ বিদেশি কর্মী নিয়োগের সঙ্গে সংশ্লিষ্ট নিয়োগকর্তা, প্রধান ঠিকাদার ও উপঠিকাদারদের সতর্ক করেছে। বিভাগটির পক্ষ থেকে বলা হয়েছে, বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে প্রত্যেকের বৈধ ভ্রমণ নথি এবং অনুমোদিত অভিবাসন পাস বা ওয়ার্ক পারমিট রয়েছে কি না, তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি অভিবাসন বিভাগের নির্ধারিত সব নিয়ম ও শর্ত যথাযথভাবে মেনে চলতে হবে।

কেদাহ অভিবাসন বিভাগের পরিচালক রিদজুয়ান মোহাম্মদ জেইন জানান, বিদেশি কর্মীদের বৈধ ভ্রমণ নথি, অভিবাসন পাস কিংবা অনুমতিপত্র নিশ্চিত করা এবং তাঁদের অভিবাসনসংক্রান্ত বিধিবিধান মেনে চলার বিষয়টি যাচাই করতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।

চট্টগ্রাম বিভাগে তিন দিনের সফরে যাচ্ছেন পেশাজীবী দলের মুখপাত্র- নাফিজ মাহবুব

সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় ও পেশাজীবীদের সম্পৃক্ততা...

জুলাই গণঅভ্যুত্থানের পরতে পরতে হাসনাত-সারজিসের গাদ্দারি খুঁজে পাওয়া যাবে: রাশেদ খাঁন

জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন পর্যায়ে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের ‘গাদ্দারি’...