Amyal TV
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
১২ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
১২ কার্তিক ১৪৩৩

মসজিদে অনৈতিক কাজ, সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় একটি মসজিদের ভেতরে ‘অনৈতিক কর্মকাণ্ডে’ জড়িত থাকার দায়ে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) দেশটির মক্কা অঞ্চলে তাঁদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

Amyal TV
২ মিনিট পড়ুন

মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি হলেন নাজেরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আখতার। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতিতে তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ, বিচারিক প্রক্রিয়া এবং দণ্ড কার্যকরের বিষয়টি তুলে ধরা হয়েছে।

মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, একটি মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দেশটির নিরাপত্তা কর্তৃপক্ষ ওই দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করে। পরবর্তী সময়ে তদন্ত শেষে তাঁদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়। এরপর মামলাটি বিচারের জন্য সংশ্লিষ্ট আদালতে পাঠানো হলে আদালত তাঁদের দোষী সাব্যস্ত করেন।

বিবৃতিতে বলা হয়, অপরাধের গুরুতরতা এবং মসজিদের মতো পবিত্র স্থানে এ ধরনের কর্মকাণ্ড সংঘটিত হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে আদালত তাঁদের বিবেচনামূলক শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেন। পরবর্তী সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষও আদালতের দেওয়া রায় বহাল রাখে। এরপর দণ্ড কার্যকরের জন্য রাজকীয় আদেশ জারি করা হয়।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ২০২৬ সালের ১৪ অক্টোবর বুধবার মক্কা অঞ্চলে নাজেরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আখতারের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, মসজিদের পবিত্রতা লঙ্ঘন কিংবা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে সৌদি সরকার কঠোর অবস্থানে রয়েছে। দেশটিতে নিরাপত্তা নিশ্চিত করা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ইসলামি আইন প্রয়োগের ক্ষেত্রে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

একই সঙ্গে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধে জড়িত হলে কিংবা এমন কর্মকাণ্ডের চেষ্টা করলে তাঁকেও আইনি পরিণতির মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সূত্র: আজেল

চট্টগ্রাম বিভাগে তিন দিনের সফরে যাচ্ছেন পেশাজীবী দলের মুখপাত্র- নাফিজ মাহবুব

সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় ও পেশাজীবীদের সম্পৃক্ততা...

জুলাই গণঅভ্যুত্থানের পরতে পরতে হাসনাত-সারজিসের গাদ্দারি খুঁজে পাওয়া যাবে: রাশেদ খাঁন

জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন পর্যায়ে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের ‘গাদ্দারি’...