Amyal TV
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩

রাজধানীর বাজারে ভরপুর তরমুজ, এত এলো কোথা থেকে?

গ্রীষ্মের কাঠফাঁটা গরমে মানুষের স্বস্তির নাম এখন তরমুজ। রসালো এই ফলে এখন রাজধানীর বাজার ভরপুর। ফলে বেচাকেনাও জমে উঠেছে বেশ। তবে অন্যান্য বছরের মতো এবার শুধু কেজি দরে নয়, বেশিরভাগ জায়গাতেই পিস হিসেবেই বিক্রি হচ্ছে তরমুজ। এতে খুশি ক্রেতারা, স্বস্তিতে বিক্রেতারাও।

admin
১ মিনিট পড়ুন

সরজমিনে রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায়, আড়তগুলোতে থরে থরে সাজানো তরমুজ। বিভিন্ন জেলা থেকে আসা তরমুজে ভরে উঠেছে পুরো আড়ত এলাকা। খুচরা বিক্রেতারা ব্যস্ত সময় পার করছেন আড়ত থেকে তরমুজ কিনে রাজধানীর বিভিন্ন এলাকায় নিয়ে যাওয়ার জন্য। ক্রেতা ও পাইকারদের ভিড়ে সেখানে বেচাকেনাও বেশ চাঙা।

আড়তদাররা জানান, বরিশাল, পটুয়াখালী, ভোলা ও খুলনা অঞ্চল থেকে এবার বিপুল পরিমাণ তরমুজ রাজধানীর বাজারে আসছে। তবে বরিশাল, পটুয়াখালী, ভোলার তরমুজ মৌসুম প্রায় শেষের দিকে থাকায় এখন খুলনার বিভিন্ন জেলা থেকেই বেশি সরবরাহ আসছে।

চট্টগ্রাম বিভাগে তিন দিনের সফরে যাচ্ছেন পেশাজীবী দলের মুখপাত্র- নাফিজ মাহবুব

সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় ও পেশাজীবীদের সম্পৃক্ততা...

জুলাই গণঅভ্যুত্থানের পরতে পরতে হাসনাত-সারজিসের গাদ্দারি খুঁজে পাওয়া যাবে: রাশেদ খাঁন

জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন পর্যায়ে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের ‘গাদ্দারি’...