জানা গেছে, কনসার্টে গান-বাজনার আয়োজন শরিয়তবিরোধী দাবি করে অনুষ্ঠান বন্ধের আহ্বান জানায় সদর উপজেলা ইমাম-উলামা পরিষদ। এ বিষয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও দেন সংগঠনের নেতারা। এতে বলা হয়, কনসার্ট আয়োজন হলে স্থানীয় ধর্মপ্রাণ মানুষের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ তৈরি হতে পারে।
স্মারকলিপির অনুলিপি পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতেও দেওয়া হয়। পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসন কনসার্টটি স্থগিতের সিদ্ধান্ত নেয়।
কনসার্ট স্থগিতের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছে অ্যাশেজ। এক পোস্টে ব্যান্ডটি জানায়, প্রশাসনের পক্ষ থেকে অনাকাঙ্ক্ষিত কিছু কারণে অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। পরবর্তী সময়ে কনসার্টটি কবে হবে, তা এখনো জানানো হয়নি।
