Amyal TV
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
১১ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
১১ কার্তিক ১৪৩৩

জামালপুরে চাচা–ভাতিজাকে হত্যার দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড ও ৭ জনের যাবজ্জীবন!

জামালপুরের মাদারগঞ্জে পূর্বশত্রুতার জেরে চাচা ও ভাতিজাকে হত্যার দায়ে সাতজনকে মৃত্যুদণ্ড এবং সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা এবং যাবজ্জীবনপ্রাপ্তদের ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

Amyal TV
১ মিনিট পড়ুন

বৃহস্পতিবার দুপুরে জামালপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ নেজাম উদ্দিন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়।

আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১৬ মে রাতে পূর্বশত্রুতার জেরে গান-বাজনার অনুষ্ঠানে নিয়ে যাওয়ার কথা বলে মাদারগঞ্জের গজারিয়া এলাকার বাসিন্দা মহর আলী, বয়স ১৯ বছর, ও তাঁর ভাতিজা স্বপন মিয়াকে, বয়স ১৬ বছর, ডেকে নিয়ে যান আসামিরা।

পরে তাঁদের জোড়খালী ইউনিয়নের কুকুরমারী এলাকার একটি পাটখেতে নিয়ে হত্যা করা হয়। পরিচয় গোপন করতে দাহ্য পদার্থ দিয়ে মরদেহের মুখ ঝলসে দেওয়া হয়েছিল বলেও মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে।

ঘটনার তিন দিন পর ওই পাটখেত থেকে দুজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় স্বপন মিয়ার বাবা জাহাঙ্গীর আলম বাদী হয়ে ২২ জনকে আসামি করে মাদারগঞ্জ থানায় হত্যা মামলা করেন।

দীর্ঘ তদন্ত শেষে ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। মামলায় ১৮ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় সাত আসামিকে মৃত্যুদণ্ড এবং সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ দিদারুল ইসলাম।

চট্টগ্রাম বিভাগে তিন দিনের সফরে যাচ্ছেন পেশাজীবী দলের মুখপাত্র- নাফিজ মাহবুব

সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় ও পেশাজীবীদের সম্পৃক্ততা...

জুলাই গণঅভ্যুত্থানের পরতে পরতে হাসনাত-সারজিসের গাদ্দারি খুঁজে পাওয়া যাবে: রাশেদ খাঁন

জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন পর্যায়ে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের ‘গাদ্দারি’...