Amyal TV
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত!

যুক্তরাষ্ট্রে বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করেছে দেশটির একটি ফেডারেল আদালত। আদালতের মতে, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আইনগত ক্ষমতার সীমা ছাড়িয়ে এই নীতি গ্রহণ করেছিলেন।

Amyal TV
১ মিনিট পড়ুন

ম্যানহাটানের ডিস্ট্রিক্ট আদালতের বিচারক জ্যানেট ভার্গাস রায়ে বলেন, আবেদনকারীর জাতীয়তার ভিত্তিতে ঢালাওভাবে ভিসা স্থগিত করা কেন্দ্রীয় অভিবাসন আইনের পরিপন্থী। ভিসা অনুমোদনের সিদ্ধান্ত সংশ্লিষ্ট কনস্যুলার কর্মকর্তার, পররাষ্ট্রমন্ত্রীর নয়।

জানুয়ারিতে চালু হওয়া ওই নীতির আওতায় বাংলাদেশ, পাকিস্তান, ব্রাজিল, কলম্বিয়াসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়া স্থগিত ছিল। তখন ট্রাম্প প্রশাসনের দাবি ছিল, এসব দেশের আবেদনকারীরা যুক্তরাষ্ট্রে সরকারি সহায়তার ওপর বেশি নির্ভরশীল হয়ে পড়তে পারেন।

এই রায় এসেছে দুটি অভিবাসী অধিকার সংগঠন এবং ক্ষতিগ্রস্ত আবেদনকারীদের করা মামলায়। রায়ের পর বাংলাদেশসহ তালিকাভুক্ত দেশগুলোর আবেদনকারীদের জন্য আগের নিয়মে ভিসা প্রক্রিয়া চালানোর পথ আবারও উন্মুক্ত হলো।

চট্টগ্রাম বিভাগে তিন দিনের সফরে যাচ্ছেন পেশাজীবী দলের মুখপাত্র- নাফিজ মাহবুব

সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় ও পেশাজীবীদের সম্পৃক্ততা...

জুলাই গণঅভ্যুত্থানের পরতে পরতে হাসনাত-সারজিসের গাদ্দারি খুঁজে পাওয়া যাবে: রাশেদ খাঁন

জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন পর্যায়ে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের ‘গাদ্দারি’...