নিউজ১৮-এর প্রতিবেদন অনুযায়ী, দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা বিক্ষোভে অংশ নেওয়ার পরিকল্পনা ছিল ধ্রুব রাঠির। তবে বিক্ষোভে যোগ দেওয়ার আগেই পুলিশ তাঁকে আটক করে।
প্রতিবেদনে বলা হয়, শনিবার সকাল প্রায় ৭টা ৪৮ মিনিটে দিল্লি পুলিশের একটি দল ধ্রুব রাঠির বাড়িতে প্রবেশ করে। এ সময় তাঁর মা দরজা খুলে দেন। পরিবারের সঙ্গে গুরগাঁওয়ের সেক্টর ৫৬ এলাকার সেন্ট্রাল পার্ক বিহারে ওই বাড়িতে থাকেন তিনি।
এর আগে বৃহস্পতিবার গভীর রাতেও তাঁর বাড়ির বাইরে প্রায় ৫০ জন পুলিশ সদস্য জড়ো হয়েছিলেন বলে নিউজ১৮-এর প্রতিবেদনে দাবি করা হয়েছে। পরে শনিবার সকালে বাড়ি থেকেই তাঁকে আটক করা হয়।
তবে ধ্রুব রাঠিকে আটকের সুনির্দিষ্ট কারণ কী, তাঁকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে কিংবা তাঁর বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কি না—এসব বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। এ বিষয়ে দিল্লি পুলিশের আনুষ্ঠানিক বক্তব্যও প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
