Amyal TV
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
১২ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
১২ কার্তিক ১৪৩৩

সৌদিতে হিজরি প্রথম শতকের মসজিদের সন্ধান

কিবলা দেয়ালে পাওয়া প্রাচীন দোয়াটিতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রতি বরকত কামনা করা হয়েছে। দোয়াটিতে আবদুল্লাহর পুত্র মুহাম্মদ (সা.)-এর ওপর নেককার ও মনোনীত ব্যক্তিদের পক্ষ থেকে বরকত বর্ষণের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়েছে।

Amyal TV
১ মিনিট পড়ুন

দোয়াটির শেষাংশে রয়েছে ‘আমিন’ শব্দটি। একই সঙ্গে সমগ্র সৃষ্টির প্রতিপালক সেই সত্য উপাস্যের প্রতি আহ্বান জানানো হয়েছে। প্রাচীন এই লেখাটি ইসলামের প্রাথমিক যুগের ধর্মীয় বিশ্বাস, প্রার্থনা ও চর্চার বিষয়ে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক তথ্য তুলে ধরছে বলে সংশ্লিষ্ট প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে চলতি বছরের জুন মাসে সৌদি আরবের মদিনা অঞ্চলের আল-মাহদ গভর্নরেটে প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানের মাধ্যমে বিপুলসংখ্যক প্রাচীন নিদর্শন নথিভুক্ত করা হয়। প্রত্নতাত্ত্বিকেরা ওই এলাকায় মোট ১ হাজার ৭৭৪টি প্রত্ননিদর্শন নথিভুক্ত করেন।

নথিভুক্ত এসব প্রত্ননিদর্শনের মধ্যে ছিল ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর ইবনুল খাত্তাব (রা.)-এর নামসংবলিত একটি বিরল পাথরের শিলালিপি। প্রাচীন পাথরে খোদাই করা এই শিলালিপিটি ইসলামের প্রাথমিক ইতিহাস ও তৎকালীন ধর্মীয় চর্চা সম্পর্কে গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে সামনে এসেছে।

শিলালিপিতে হজরত ওমর ইবনুল খাত্তাব (রা.)-এর প্রতি আল্লাহর অভিভাবকত্বের কথা উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে সেখানে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই—এমন বক্তব্যও খোদাই করা রয়েছে।

প্রাচীন এসব শিলালিপি ও প্রত্ননিদর্শন ইসলামের প্রাথমিক সময়ের ধর্মীয় ও সাংস্কৃতিক ইতিহাসের নানা দিক সম্পর্কে গবেষকদের জন্য গুরুত্বপূর্ণ তথ্যের উৎস হিসেবে বিবেচিত হচ্ছে।

সূত্র: খালিজ টাইমস

চট্টগ্রাম বিভাগে তিন দিনের সফরে যাচ্ছেন পেশাজীবী দলের মুখপাত্র- নাফিজ মাহবুব

সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় ও পেশাজীবীদের সম্পৃক্ততা...

জুলাই গণঅভ্যুত্থানের পরতে পরতে হাসনাত-সারজিসের গাদ্দারি খুঁজে পাওয়া যাবে: রাশেদ খাঁন

জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন পর্যায়ে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের ‘গাদ্দারি’...