Amyal TV
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩

অস্ট্রেলিয়ার স্বাস্থ্য ওয়েবসাইট হ্যাক করেছে ওপেনএআই এজেন্ট: প্রধানমন্ত্রী আলবানিজ

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে ‘জরুরি বৈশ্বিক নিয়ন্ত্রণব্যবস্থা’ গড়ে তোলার আহ্বানে যৌথভাবে স্বাক্ষর করার এক দিনেরও কম সময়ের মধ্যে অস্ট্রেলিয়ার সরকারি একটি ওয়েবসাইটে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।

Amyal TV
২ মিনিট পড়ুন

আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (২৩ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ তথ্য জানান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী।

আলবানিজের ভাষ্য অনুযায়ী, ওপেনএআইয়ের তৈরি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা এজেন্ট গত জুন মাসে অস্ট্রেলিয়া সরকারের মেডিকেয়ার পোর্টালে থাকা কিছু প্রকাশ্য ও অপ্রকাশ্য তথ্য ব্যবহার করেছে। মেডিকেয়ার পোর্টালে অস্ট্রেলীয় নাগরিকদের স্বাস্থ্যসংক্রান্ত বিভিন্ন তথ্য সংরক্ষিত থাকে।

ঘটনাটি নিয়ে ইতোমধ্যে ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যানের সঙ্গে কথা বলেছেন অ্যান্থনি আলবানিজ। আলোচনায় তিনি অস্ট্রেলিয়া সরকারের পক্ষ থেকে এ ঘটনায় ‘চরম উদ্বেগের’ কথা জানিয়েছেন।

একই সঙ্গে নিরাপত্তা লঙ্ঘনের বিষয়টি স্বীকার করতে ওপেনএআইয়ের প্রায় তিন মাস সময় নেওয়ায় হতাশা প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী।

আলবানিজ বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশের সঙ্গে এর ব্যবহার ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও সমান গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। বিশেষ করে নাগরিকদের স্বাস্থ্যসংক্রান্ত সংবেদনশীল তথ্যের নিরাপত্তা নিয়ে কোনো ধরনের ঝুঁকি তৈরি হলে তা অত্যন্ত গুরুত্বের সঙ্গে মোকাবিলা করা দরকার।

এদিকে, ঘটনাটি এমন এক সময়ে সামনে এলো, যখন এআই প্রযুক্তির দ্রুত বিস্তার এবং এর সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক পর্যায়ে একটি কার্যকর নিয়ন্ত্রণব্যবস্থা গড়ে তোলার আহ্বান জোরালো হচ্ছে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীসহ বিভিন্ন দেশের নেতারা এআই ব্যবহারের ক্ষেত্রে নিরাপত্তা, জবাবদিহি ও নাগরিকদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে আসছেন। এর মধ্যেই সরকারি স্বাস্থ্যসংক্রান্ত তথ্য ব্যবস্থায় এআই এজেন্টের ব্যবহারের মাধ্যমে নিরাপত্তা লঙ্ঘনের অভিযোগ নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

চট্টগ্রাম বিভাগে তিন দিনের সফরে যাচ্ছেন পেশাজীবী দলের মুখপাত্র- নাফিজ মাহবুব

সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় ও পেশাজীবীদের সম্পৃক্ততা...

জুলাই গণঅভ্যুত্থানের পরতে পরতে হাসনাত-সারজিসের গাদ্দারি খুঁজে পাওয়া যাবে: রাশেদ খাঁন

জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন পর্যায়ে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের ‘গাদ্দারি’...