Amyal TV
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
১২ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
১২ কার্তিক ১৪৩৩

সৌদিতে প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা

সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের দেশটির প্রচলিত আইন ও নিয়মকানুন মেনে চলার পরামর্শ দিয়েছে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট। সোমবার (২৮ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রবাসীদের জন্য বেশ কিছু জরুরি নির্দেশনা দেওয়া হয়।

Amyal TV
২ মিনিট পড়ুন

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের আইন, শৃঙ্খলা ও প্রচলিত বিধিবিধানের পরিপন্থি কোনো পোস্ট বা ভিডিও ফেসবুক, ইউটিউব কিংবা এক্সের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা যাবে না। একই ধরনের কোনো পোস্ট বা ভিডিওতে লাইক, কমেন্ট কিংবা শেয়ার করা থেকেও প্রবাসীদের বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া কোনো কাগজপত্রের বিষয়বস্তু ভালোভাবে না পড়ে তাতে স্বাক্ষর বা আঙুলের ছাপ না দেওয়ার জন্য সতর্ক করেছে কনস্যুলেট। বিশেষ করে সাদা কাগজে কোনো ধরনের স্বাক্ষর না করার বিষয়ে প্রবাসীদের সতর্ক থাকতে বলা হয়েছে।

নিজের ইকামা ব্যবহার করে অন্য কোনো ব্যক্তির নামে সিমকার্ড, গাড়ি কিংবা অন্য কোনো সামগ্রী কেনা থেকেও বিরত থাকতে বলা হয়েছে। একই সঙ্গে এক জায়গা বা এক মালিকের ইকামা ব্যবহার করে অন্য জায়গায় কাজ করা, রাস্তায় পড়ে থাকা কোনো জিনিস কুড়িয়ে নিয়ে বিক্রি করা, যথাযথ অনুমতি ছাড়া ব্যবসা পরিচালনা কিংবা অবৈধভাবে পানি বিক্রির মতো কর্মকাণ্ডকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে পরিচিত কিংবা অপরিচিত কোনো ব্যক্তির সঙ্গে অবৈধ লেনদেনে না জড়ানোর পাশাপাশি চাকরির ভুয়া প্রলোভন থেকেও প্রবাসীদের সতর্ক থাকতে বলা হয়েছে। প্রতারণামূলক চাকরির প্রস্তাব বা সন্দেহজনক কোনো লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে কনস্যুলেট।

জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট জানিয়েছে, সৌদি আরবের আইন ও নিয়মকানুন যথাযথভাবে মেনে চললে প্রবাসীদের জীবন যেমন নিরাপদ থাকবে, তেমনি বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তিও উজ্জ্বল হবে।

চট্টগ্রাম বিভাগে তিন দিনের সফরে যাচ্ছেন পেশাজীবী দলের মুখপাত্র- নাফিজ মাহবুব

সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় ও পেশাজীবীদের সম্পৃক্ততা...

জুলাই গণঅভ্যুত্থানের পরতে পরতে হাসনাত-সারজিসের গাদ্দারি খুঁজে পাওয়া যাবে: রাশেদ খাঁন

জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন পর্যায়ে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের ‘গাদ্দারি’...