রোনালদোর আইকনিক ‘৭’ নম্বর জার্সি পরে মাঠে নামবেন রাফায়েল লিয়াও। বৃহস্পতিবার (১ অক্টোবর) কোপেনহেগেনে নেশন্স লিগের ‘এ৪’ গ্রুপের ম্যাচে ডেনমার্কের মুখোমুখি হবে পর্তুগাল।
ম্যাচের জন্য উয়েফা ঘোষিত ২৩ সদস্যের স্কোয়াডে স্বাভাবিকভাবেই নেই রোনালদোর নাম। নতুন স্কোয়াড তালিকায় লিয়াওকে ‘৭’ নম্বর জার্সি দেওয়া হয়েছে।
এর আগে পর্তুগালের হয়ে সাধারণত ১৭ নম্বর জার্সি পরে খেলতেন লিয়াও। তার সেই পুরোনো জার্সিটি এবার দেওয়া হয়েছে জাতীয় দলে প্রথমবার ডাক পাওয়া ফাবিও সিভাকে।
ফলে রোনালদোর অনুপস্থিতিতে পর্তুগালের জার্সিতে তার ঐতিহ্যবাহী ‘৭’ নম্বরের নতুন মালিক হিসেবে মাঠে দেখা যাবে লিয়াওকে।
