Amyal TV
সোমবার, ২৭ জুলাই ২০২৬
১২ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২৭ জুলাই ২০২৬
১২ শ্রাবণ ১৪৩৩

হরমুজ প্রণালি ইরানের কাছে ‘পারমাণবিক অস্ত্রের’ সমান: দিমিত্রি মেদভেদেভ

হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ দেশটির জন্য পারমাণবিক অস্ত্রের মতোই শক্তিশালী কৌশলগত হাতিয়ার বলে মন্তব্য করেছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ।

admin
২ মিনিট পড়ুন

আনাদোলু এজেন্সির প্রতিবেদনের বরাত দিয়ে তিনি বলেন, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল নিয়ন্ত্রণের সক্ষমতাই তেহরানের কৌশলগত শক্তির বড় প্রমাণ।

ইরান সফর শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেদভেদেভ সতর্ক করে বলেন, মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তৃত হলে ইরান বাব এল-মান্দেব প্রণালিতেও জাহাজ চলাচল বন্ধ করে দিতে পারে। এমন পরিস্থিতি তৈরি হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্য মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

রাশিয়ার সাবেক এই প্রেসিডেন্ট বলেন, “আমি আশা করি পরিস্থিতি এত দূর গড়াবে না। তবে যারা মধ্যপ্রাচ্যে যুদ্ধ ও সংঘাত উসকে দিতে চায়, তাদের এই বাস্তবতা মাথায় রাখা উচিত।”

সম্প্রতি ইরানের ওপর যুক্তরাষ্ট্রের হামলারও তীব্র সমালোচনা করেন মেদভেদেভ। তার দাবি, দুই পক্ষের মধ্যে আলোচনা চলাকালে কোনো ধরনের উসকানি ছাড়াই এই হামলা চালানো হয়েছে এবং সে সময় ইরান যুক্তরাষ্ট্রের জন্য তাৎক্ষণিক কোনো হুমকি ছিল না।

তিনি আরও বলেন, এই হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তেজনা নিরসনে রাশিয়া এর আগেই শান্তিপূর্ণ সমাধানের প্রস্তাব দিয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।

যুক্তরাষ্ট্র ও ইরানের সাম্প্রতিক সমঝোতা প্রসঙ্গে মেদভেদেভ বলেন, সংঘাতের চেয়ে আলোচনা ও কূটনৈতিক সমাধান সব সময়ই উত্তম। তবে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানের পুনর্গঠনে অর্থায়নের মতো জটিল বিষয়গুলোতে সমঝোতায় পৌঁছানো সহজ হবে না বলেও মন্তব্য করেন তিনি।