Amyal TV
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩

হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড করা হবে : ট্রাম্প

হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের নিজস্ব ভূখণ্ড হিসেবে ঘোষণা করার পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন নিউ ইয়র্ক পোস্টের সূত্রে বার্তা সংস্থা এএনআই জানায়, লং আইল্যান্ডে আয়োজিত এক রাজনৈতিক সমাবেশে ট্রাম্প এ ঘোষণা দেন।

2289620789

Amyal TV
১ মিনিট পড়ুন

ট্রাম্প দাবি করেন, যুদ্ধে ইরান ব্যাপকভাবে পরাজিত হচ্ছে এবং দ্রুতই কৌশলগত এই প্রণালিটির পূর্ণ নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের অধীনে আনা হবে। মার্কিন নৌ-অবরোধকে ইস্পাতের প্রাচীর উল্লেখ করে তিনি জানান, তেহরানের সামরিক অবকাঠামো ধ্বংস করা হয়েছে এবং সেখানে মার্কিন আধিপত্য বজায় থাকবে।

তবে ট্রাম্পের এই দাবি পুরোপুরি প্রত্যাখ্যান করেছে ইরান ও পারস্য উপসাগরীয় প্রণালি কর্তৃপক্ষ। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, আমেরিকার এসব মৌখিক দাবি বাস্তব পরিস্থিতি পরিবর্তন করতে পারেনি।

তেহরানের বেঁধে দেওয়া শর্ত পূরণ না হওয়া পর্যন্ত কৌশলগত এই সমুদ্রপথ অবরুদ্ধই থাকবে।
বিশ্বের অন্যতম সংবেদনশীল বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালিতে দুই দেশের চরম উত্তেজনার ফলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এক লাফেই আশঙ্কাজনক হারে বাড়ার তৈরি হয়েছে। বাণিজ্যিক জাহাজগুলো তাদের নিরাপদ পথ পরিবর্তন করতে বাধ্য হচ্ছে এবং মার্কিন-ইরান সংঘাত এড়াতে আন্তর্জাতিক মহল থেকে জরুরি কূটনৈতিক সংযমের আহ্বান জানানো হচ্ছে।

চট্টগ্রাম বিভাগে তিন দিনের সফরে যাচ্ছেন পেশাজীবী দলের মুখপাত্র- নাফিজ মাহবুব

সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় ও পেশাজীবীদের সম্পৃক্ততা...

জুলাই গণঅভ্যুত্থানের পরতে পরতে হাসনাত-সারজিসের গাদ্দারি খুঁজে পাওয়া যাবে: রাশেদ খাঁন

জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন পর্যায়ে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের ‘গাদ্দারি’...