ম্যানহাটানের ডিস্ট্রিক্ট আদালতের বিচারক জ্যানেট ভার্গাস রায়ে বলেন, আবেদনকারীর জাতীয়তার ভিত্তিতে ঢালাওভাবে ভিসা স্থগিত করা কেন্দ্রীয় অভিবাসন আইনের পরিপন্থী। ভিসা অনুমোদনের সিদ্ধান্ত সংশ্লিষ্ট কনস্যুলার কর্মকর্তার, পররাষ্ট্রমন্ত্রীর নয়।
জানুয়ারিতে চালু হওয়া ওই নীতির আওতায় বাংলাদেশ, পাকিস্তান, ব্রাজিল, কলম্বিয়াসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়া স্থগিত ছিল। তখন ট্রাম্প প্রশাসনের দাবি ছিল, এসব দেশের আবেদনকারীরা যুক্তরাষ্ট্রে সরকারি সহায়তার ওপর বেশি নির্ভরশীল হয়ে পড়তে পারেন।
এই রায় এসেছে দুটি অভিবাসী অধিকার সংগঠন এবং ক্ষতিগ্রস্ত আবেদনকারীদের করা মামলায়। রায়ের পর বাংলাদেশসহ তালিকাভুক্ত দেশগুলোর আবেদনকারীদের জন্য আগের নিয়মে ভিসা প্রক্রিয়া চালানোর পথ আবারও উন্মুক্ত হলো।
