Amyal TV
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩

জয়পুরহাটে ৭৩ লাখ টাকার কষ্টিপাথরের মূর্তিসহ গ্রেপ্তার ৪

জয়পুরহাটের আক্কেলপুরে ভারতে পাচারের উদ্দেশ্যে মজুত করা প্রায় ৭৩ লাখ টাকা মূল্যের একটি কষ্টিপাথরের মূর্তিসহ পাচারকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

Amyal TV
২ মিনিট পড়ুন

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে জয়পুরহাট ব্যাটালিয়নের (২০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আক্কেলপুর উপজেলার হামিদুর রহমান (৬২), জাকির হোসেন (৫০), মুকুল চন্দ্র মন্ডল (৩৮) ও কামাল হোসেন (৬০)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বিজিবি ও এসআরবির একটি যৌথ দল আক্কেলপুর উপজেলার বিহারপুর গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় ৭২ কেজি ৯০০ গ্রাম ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়। একই অভিযানে মুকুল চন্দ্র মন্ডল ও কামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়।

পরে গ্রেপ্তার দুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে হামিদুর রহমান ও জাকির হোসেনকেও গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা মূর্তি পাচারকারী চক্রের সদস্য বলে স্বীকার করেছেন বলে জানিয়েছে বিজিবি।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, উদ্ধার করা কষ্টিপাথরের মূর্তিটির আনুমানিক বাজারমূল্য ৭২ লাখ ৯০ হাজার টাকা। মূর্তিটি ভারতে পাচারের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

জয়পুরহাট ব্যাটালিয়নের (২০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী জানান, উদ্ধার করা মূর্তি এবং গ্রেপ্তার চারজনকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আক্কেলপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় মূর্তি পাচারের সঙ্গে জড়িত চক্রের অন্য সদস্যদের বিষয়ে তথ্য জানতে আইনগত প্রক্রিয়ার পাশাপাশি তদন্ত কার্যক্রমও অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে

চট্টগ্রাম বিভাগে তিন দিনের সফরে যাচ্ছেন পেশাজীবী দলের মুখপাত্র- নাফিজ মাহবুব

সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় ও পেশাজীবীদের সম্পৃক্ততা...

জুলাই গণঅভ্যুত্থানের পরতে পরতে হাসনাত-সারজিসের গাদ্দারি খুঁজে পাওয়া যাবে: রাশেদ খাঁন

জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন পর্যায়ে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের ‘গাদ্দারি’...